ফুটবল খেলায় জয়কে কেন্দ্র করে কিশোর প্রসেনজিৎ বিশ্বাসকে ধারালো অস্ত্র দিয়ে কোপ মেরে খুনের অভিযোগ, বারুইপুরে উত্তেজনা

রাজ্য

বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- ফুটবল খেলায় জয়কে কেন্দ্র করে ১৭ বছরের কিশোর প্রসেনজিৎ বিশ্বাসকে ধারালো অস্ত্রদিয়ে কোপ মেরে খুনের অভিযোগ উঠল তিন যুবকের বিরুদ্ধে। খেলার ফলের বদলা নিতেই এই খুন করা হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত কিশোরের নাম প্রসেনজিৎ বিশ্বাস( ১৭)। সোমবারে একটি ফুটবল ম্যাচের হারের প্রতিশোধ নিতে তিন যুবক ধারালো অস্ত্র দিয়ে প্রসেনজিৎএর গলায়  কোপ মেরে খুন করে বলে অভিযোগ।ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে আটক করেছে পুলিশ। পাশাপাশি দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। শুরু হয়েছে তদন্ত।
পুলিশের স্থানীয় সূত্রে জানা গিয়েছে,এদিন দক্ষিণ২৪পরগণার বারুইপুরের সীতাকুণ্ড মাঠে একটি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।মূলত দুই দলে ভাগ হয়ে খেলছিল স্থানীয়রাই।ম্যাচের শেষে জিতে যায় প্রসেনজিৎ বিশ্বাসের দল। আর তারপরেই তাঁকে টার্গেট করে অভিযুক্তরা বলে অভিযোগ। রাতে বারুইপুরের  সীতাকুন্ড থেকে বাড়ি ফেরার সময় প্রসেনজিৎকে ঘিরে ধরে তিন যুবক। অভিযোগ সে সময় ধারালো অস্ত্র দিয়েলে এলোপাতারি কোপানো হয় তাঁকে। সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে প্রসেনজিৎ। স্থানীয় বাসিন্দারাই তাঁকে রক্তাত্ব অবস্থায় দ্রুত উদ্ধার করে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এরপরই প্রসেনজিতের মৃত্যুর খবর চাউর হতেই এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়।বারুইপুর মহকুমা হাসপাতালে সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। আবারও উত্তপ্ত হয়ে ওঠে বারুইপুর।
ঘটনার তদন্ত নেবে পুলিশ তিন যুবককে আটক করে। রাতে তাদের মেডিকেল পরীক্ষার জন্য বারুইপুর হাসপাতালে নিয়ে গেলে আবারও উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। হাসপাতালের সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা। হাসপাতালের পাশে একটি পুলিশ ক্যাম্পেও ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশাল পুলিশ বাহিনী মোতায়ন করা হয়। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে বারইপুর থানার পুলিশ। প্রাথমিকভাবে ফুটবল ম্যাচকে কেন্দ্র করে খুনের অভিযোগ উঠলেও এর নেপথ্যে অন্য কোন কারণ আছে কিনা সে বিষয়ে খতিয়ে দেখছে অভিজ্ঞ তদন্তকারীরা।
প্রসঙ্গত নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনাকে কেন্দ্র করে রবিবার উত্তপ্ত হয়ে উঠেছিল বারুইপুর।
সে ঘটনাকে কেন্দ্র করে অভিযুক্তকে পিটিয়ে মারার অভিযোগ উঠেছে। আর এই রেশ কাটতে না কাটতেই সোমবার  ফুটবল ম্যাচকে কেন্দ্র করে আবারও কিশোরকে খুনের অভিযোগে উত্তেজনা ছড়ালো বারুইপুর এলাকায়।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *