বাংলার সড়কের হাল ফেরাতে কোটি কোটি টাকার অর্থ বরাদ্দ-কোলাঘটে কল্পতরু নীতিন  

রাজ্য

বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- বিগত সরকারের আমলে বাংলাকে বারবার বঞ্চনার অভিযোগ উঠতো।  মিলতো না কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা গুলি। আর এবার ডাবল ইঞ্জিন সরকার, পশ্চিমবঙ্গে আসতেই রাজ্যের উন্নয়নের জন্য অর্থের অভাব হবে না বলে আশ্বাস দিলেন, কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গডকরি ।
বৃহস্পতিবার কোলাঘাটে জাতীয় সড়ক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাসের অনুষ্ঠান মঞ্চ থেকে বাংলার পরিকাঠামো উন্নয়নের একাধিক প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন,সড়ক নির্মাণ থেকে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, সব ক্ষেত্রেই রাজ্যকে সাহায্য করবে কেন্দ্র।
এদিন কোলাঘাটে পশ্চিমবঙ্গের সড়ক পরিকাঠামো উন্নয়নের প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয়  মন্ত্রী নীতিন গড়করি এবং রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

এদিন সভায় বক্তব্য রাখতে গিয়ে নীতিন গড়করি,  পশ্চিমবঙ্গের ইতিহাস ঐতিহ্যের প্রশংসা করেন ।পাশাপাশি স্বামী বিবেকানন্দ, শ্যামাপ্রসাদ মুখার্জী ও নেতাজি সুভাষ চন্দ্রের কথা উল্লেখ করে তিনি বলেন,বাংলার মাটি ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। রাজ্যে ডবল ইঞ্জিন সরকার গঠনের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নেতৃত্বে বাংলা উন্নয়নের পথে এগিয়ে যাবে। সেই সাথে তিনি আশা প্রকাশ করে বলেন, এই সরকার বাংলাকে সমৃদ্ধ করবে এবং উন্নয়নের লক্ষ্যে পৌঁছে দেবে। পরিকাঠামো উন্নয়নের গুরুত্ব বোঝাতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, জল, বিদ্যুৎ, পরিবহন ও যোগাযোগ এই চারটি ক্ষেত্রে শক্তিশালী হলে শিল্প, ব্যবসা, কৃষি এবং গ্রামীন অর্থনীতির উন্নতি হয়। সড়ক যোগাযোগ যত উন্নত হবে, ব্যবসা-বাণিজ্য ও ততো বাড়বে ।এরপরে মানুষের রোজগার ও কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। এদিন মুখ্যমন্ত্রীকে আশ্বাস দিয়ে তিনি বলেন, বাংলার উন্নয়নের অর্থের কোন অভাব হবেনা। তাঁর কথায়- মহাভারতের দ্রৌপদীর থালার মতো আমার থালাতেও টাকার কোন অভাব নেই। আপনি চাইতে চাইতে ক্লান্ত হয়ে যাবেন কিন্তু আমি টাকা দিতে ক্লান্ত হবো না। সেই সঙ্গে সড়ক নির্মাণ ও পরিকাঠামো উন্নয়নের জন্য বিপুল অর্থ বরাদ্দ করা হবে। তাঁর স্পষ্ট বক্তব্য যে, প্রকল্প গুলির ঘোষণা করা হবে, সেগুলি বাস্তবায়নের চেষ্টা করা হবে। এদিন আরো এক লক্ষ কোটি টাকার প্রকল্পের ঘোষণা কথা তিনি জানান।
বৃহস্পতিবার কোলাঘাট থেকে ১৯ নম্বর জাতীয় সড়কের পালসিট থেকে ডানকুনি অংশে ৬ লেনে রাস্তার প্রশস্তি করনের উদ্বোধন করা হয়। যার জন্য ব্যয় হয়েছে ২১৯৩ কোটি টাকা ।একই সঙ্গে ৫২১ কোটি টাকা ব্যায়ে এ দিন উদ্বোধন করা হয় ফরাক্কায় গঙ্গার উপর ৪লেন সেতুর। এর ফলে উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের দূরত্ব যেমন কমেছে বেশ খানিকটা।  

এদিন কেন্দ্রীয় মন্ত্রী বিভিন্ন সড়ক প্রকল্পের  শিলান্যাস করেন সেগুলি হল—–
 ১)কোলকাতা- বারানসী এক্সপ্রেসওয়েতে জুড়বে দুর্গাপুরে
 ২) কোলকাতায় ১৪ হাজার কোটি টাকা খরচের রিংরোড। ২৫০ কিলোমিটার পথে জুড়বে কোনা,বেলঘড়িয়া ,কল্যাণী ,কোলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা।
৩) শিলিগুড়িতে ১১৬ কিলোমিটার রিং রোড। নেপাল, ভুটান, বাংলাদেশের সড়কপথে যোগাযোগ ব্যবস্থার উন্নতি হবে।
৪) হুগলি নদীতে টুইন ট্যানেল বন্দর এলাকায় ২৪ ঘন্টা মালবাহী গাড়ি যাতায়াতের বন্দোবস্ত।
৫) জোকা- নামখানা ৪লেনের রাস্তা ও হুগলি নদীর উপর ফলতা -বাগনান সেতু।
৬ ) রামনগর বাইপাস সহ চাউলখোলা থেকে অলংকারপুর পর্যন্ত ১১৬ বি’র সম্প্রসারণ। বরাদ্দ ৮১২.৫ ০  কোটি টাকা।
৭) ঠাকুরনগর- নাচিন্দা ১১৬ বি জাতীয় সড়কের সম্প্রসারণ।বরাদ্দ ৪৬৯.৫৩ কোটি টাকা।
৮ ) নামখানা -বকখালি ১২ নম্বর জাতীয় সড়কের সম্প্রসারণ। বরাদ্দ ২৩৭.৩৭ কোটি টাকা।
৯) ভীমগড়- মল্লারপুর ১৪ নম্বর জাতীয় সড়ক। বরাদ্দ ২৫৭ কোটি টাকা।
১০) মল্লারপুর -নলহাটি ১৪ নম্বর জাতীয় সড়ক। বরাদ্দ ১০০.২৯ কোটি টাকা।
১১)  সুরুল -মল্লারপুর ১৪ নম্বর জাতীয় সড়ক। পুরন্দরপুর -রঙাইপুর  ২লেনের উন্নতি। বরাদ্দ ১৫১.৩২ কোটি টাকা।
১২)  ১১৬ বি -জাতীয় সড়কের নরঘাটে সেতু নির্মাণ। বরাদ্দ ২৩১.৭১ কোটি টাকা।
১৩) মন্তেশ্বর দাঁইহাট সড়কের সম্প্রসারণ। বরাদ্দ ১৫১.৯৯ কোটি টাকা।
১৪) বর্ধমান- কাটোয়া সড়কের সম্প্রসারণ। বরাদ্দ ১৭২.২৯ কোটি টাকা।
১৫) রঘুনাথপুর- চন্দনকিয়ারি চাস  সড়কের(গোয়াই নদী চেকপোস্ট পর্যন্ত) সম্প্রসারণ। বরাদ্দ ২৩৫.২৬ কোটি টাকা।

 ১৬) মগরা- সুলতান গাছা- খানপুর দশমরা সড়কের সংযুক্তিকরণ বরাদ্দ ।১২৭.৩৩  কোটি টাকা।

 ১৭) বিষ্ণুপুর- বেলেঘাটা সড়কের  (লাঙলপোতা- থেকে কাঁচকল  পর্যন্ত )সম্প্রসারণ। বরাদ্দ ১৫৪.৮৩ কোটি টাকা।
১৮ ) এস টি কে কে সড়কের সম্প্রসারণ বরাদ্দ। ২৯১.৬৪ কোটি টাকা।
১৯) জুবলি মোড় থেকে রুনাকুড়া ঘাট পর্যন্ত সড়ক সম্প্রসারণ। বরাদ্দ ২৩৫.২০ কোটি টাকা।
২০) রঘুনাথপুর- চেলিয়ামা সড়কের সম্প্রসারণ বরাদ্দ। ১৮২.৭১ কোটি টাকা।
২১)  আরামবাগে তারকেশ্বর নদীতে কালিপুর থেকে দৌলতপুর সংযোগকারী সেতু নির্মাণ। বরাদ্দ ৩৭৫.৭৮ কোটি টাকা।
২২) বারাসত- কৃষ্ণনগর- বহরমপুর ২০টি ভেহিকুলার আন্ডারপাস। বরাদ্দ ৭৬৭ কোটি   টাকা।
২৩) বহরমপুর- ফরাক্কা –রায়গঞ্জ- ডালখোলায় ২৫টি ভেহিকুলার আন্ডার পাস ।বরাদ্দ ৬৯০ কোটি টাকা।
২৪) ১৯ নম্বর জাতীয় সড়কে বরওয়াড্ডা -পানাগর ১২টি ভেহিকুলার আন্ডার পাস। বরাদ্দ ২৭৭ কোটি টাকা ।
২৫ ) ১২ নম্বর জাতীয় সড়কে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়েতে উন্নতি। বরাদ্দ ৭৮ কোটি টাকা।  

ADVT

ADVT

ADVT

ADVT

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *