
নিতাই মালাকার🙁খড়গপুর),বাংলার চাণক্য নিউজ ডেস্ক;- আইআইটি খড়গপুরের ৭৫ বছর পূর্তি তথা প্ল্যাটিনাম জয়ন্তী উদযাপনকে কেন্দ্র করে প্রযুক্তি, উদ্ভাবন, স্টার্ট-আপ এবং আত্মনির্ভর ভারতের লক্ষ্যে বিশেষ গুরুত্ব দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারত গড়ার লক্ষ্যে প্রযুক্তিনির্ভর উদ্যোগের প্রসার এবং গবেষণাকে সাধারণ মানুষের জীবনের সমস্যার সমাধানে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন তিনি। এই উপলক্ষে আয়োজিত সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রীর বক্তব্য ও প্রতিষ্ঠানের ভবিষ্যৎ পরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরা হয়।
সম্মেলনে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মুখ্য উপদেষ্টা সুব্রত গুপ্ত, আইআইটি খড়গপুরের নির্দেশক অধ্যাপক সুমন চক্রবর্তী, গবেষণা ও উন্নয়ন বিভাগের ডিন অধ্যাপক সূর্য কে. পাল, স্কাইরুট অ্যারোস্পেসের সিইও পবন কুমার চন্দনা, প্রযুক্তি উদ্যোক্তা জ্যোতি চ্যাটার্জি-সহ বিশিষ্ট আধিকারিকরা।
অধ্যাপক সুমন চক্রবর্তী জানান, দক্ষিণবঙ্গের গ্রামীণ এলাকায় মহিলা স্বাস্থ্যকর্মীদের ক্ষমতায়ন এবং প্রযুক্তির মাধ্যমে সামাজিক সমস্যার সমাধানে আইআইটি খড়গপুর একাধিক উদ্যোগ গ্রহণ করেছে। শিশুদের অল্প বয়স থেকেই আগ্রহ ও দক্ষতা চিহ্নিত করতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-ভিত্তিক অ্যাপ তৈরির পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী। এর মাধ্যমে শিশুদের উপযুক্ত অ্যাপটিটিউড সার্টিফিকেট দেওয়া এবং ভবিষ্যতে পছন্দের বিষয় নির্বাচনে সাহায্য করার পরিকল্পনার কথাও উঠে এসেছে।
তিনি জানান, যক্ষ্মামুক্ত ও রক্তাল্পতামুক্ত ভারত গড়ার পাশাপাশি প্রতিরক্ষা এবং মহাকাশ গবেষণায় দেশীয় প্রযুক্তির বিকাশে প্রধানমন্ত্রী বিশেষ গুরুত্ব দিয়েছেন। স্কাইরুট অ্যারোস্পেসের মতো সংস্থার সাফল্য বেসরকারি উদ্যোগের ক্রমবর্ধমান সম্ভাবনার পরিচয় বহন করছে। তাঁর কথায়, ‘নেশন ফার্স্ট’ নীতিই আইআইটি খড়গপুরের মূল আদর্শ। চিকিৎসা শিক্ষা ও প্রশিক্ষণের ক্ষেত্রেও প্রতিষ্ঠানটি নিজেদের উদ্যোগ সম্প্রসারণ করছে।
, সুব্রত গুপ্ত বলেন, পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার কর্মসংস্থান সৃষ্টি। সেই লক্ষ্যে স্টার্ট-আপ এবং পরিষেবা ক্ষেত্রকে অর্থনৈতিক বিকাশের গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে চিহ্নিত করা হয়েছে। পরিবহণ পরিকল্পনা, যানজট নিয়ন্ত্রণ, কৃষিক্ষেত্রে জলের অপচয় রোধ এবং রাজ্যের গুরুত্বপূর্ণ পরিকাঠামো রক্ষণাবেক্ষণে আইআইটি খড়গপুরের প্রযুক্তিগত অবদানের কথাও তিনি তুলে ধরেন।
প্রশ্নোত্তর পর্বে সংবাদমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোdচনা হয়। প্রযুক্তিগত অগ্রগতি, উদ্ভাবন এবং রাষ্ট্র গঠনের লক্ষ্যে সরকার, শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারি উদ্যোগের মধ্যে সমন্বয় আরও জোরদার করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

ADVT

ADVT

ADVT

ADVT

