
বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- একটা সময় তিনি ছিলেন সাংসদ আবার কেন্দ্রীয় সরকারের গ্রুপ এ অফিসার ও ছিলেন। এস ইউ সি আই( সি)র প্রাক্তন সাংসদ ডা:তরুন মন্ডলের নাম বাদ পরল ভোটার তালিকা থেকে।সাপ্লিমেন্টারি তালিকায় তাঁর নাম বাদ দেওয়া হয়েছে ।এই নিয়েই প্রাক্তন সাংসদ শনিবার সি ও দপ্তরে আসেন চিঠি পাঠিয়েছেন কোলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল এর কাছে। চিঠির প্রতিলিপি পাঠালেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা ও রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে।
জানা গেছে, ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত দক্ষিণ ২৪ পরগনা জয়নগরের সাংসদ ছিলেন ডা:তরুণ মন্ডল। কংগ্রেস ও তৃণমূলের জোটের সমর্থনে এসইউসিআইূ(সি) প্রার্থী ছিলেন তিনি। পেশায় তিনি চিকিৎসক। তাঁর বয়স ৬৭। বর্তমানে তিনি হাওড়ার বি গার্ডেন এলাকায় বসবাস করেন। আরো জানা গেছে দক্ষিণ হাওড়া বিধানসভার ভোটার তিনি। এস আই আর প্রক্রিয়ার বিচারাধীন তালিকায় নাম এসেছে তার।এরপর নিয়ম অনুযায়ী বিভিন্ন নথিপত্র জমা দেন তিনি। তবে সাপ্লিমেন্টারি তালিকায় প্রকাশের পর দেখা যায় তার নামের পাশে ‘ডিলিটেড’ লেখা। নাম্ দেওয়ার পরের এদিন তিনি সিও দপ্তরে আসেন সাংসদ তরুন মন্ডল। তাঁর সঙ্গে ছিলেন এসইউসিআই(সি)র প্রতিনিধি দল। রাজ্যের সিও মনোজ আগরওয়ালের সঙ্গে দেখা করে স্মারকলিপি জমা দেন তাঁরা। প্রাক্তন সাংসদ হিসেবে তরুন মন্ডলের পরিচয়, পিপিও, কেন্দ্রীয় সরকারের গ্রুপ এ অফিসার হিসেবে চাকরির বিভিন্ন নথিপত্র জমা দেন। পরে প্রাক্তন সাংসদ ‘র সঙ্গে থাকা প্রতিনিধিদের পক্ষ থেকে সংবাদ মাধ্যম কে জানানো হয়, সিও দফতরে তাঁর ওএসডি জানিয়েছেন, এখন ট্রাইবুনালে আবেদন করা ছাড়া কমিশনের কিছু করার নেই। এরপর হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল কে চিঠি লেখেন তরুণ মন্ডল। হাইকোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বে জুডিশিয়াল অফিসার বিচারাধী ভোটারদের নথি খতিয়ে দেখছেন। প্রধান বিচারপতিকে চিঠিতে প্রাক্তন সাংসদ লিখেছেন, ‘আমি সাংসদ ছিলাম। আমার এই অবস্থা হলে রাজ্যের সাধারণ মানুষ এখন কোন অবস্থায় রয়েছেন’। এই চিঠির প্রতিলিপি পাঠালেন লোকসভার সাংসদ ও রাষ্ট্রপতিকে ।
এদিকে এই ঘটনার পর সুন্দরবনের জয়নগর লোকসভার অন্তর্গত কুলতলি বিধানসভার প্রাক্তন বিধায়ক জয়কৃষ্ণ হালদার বাংলার চাণক্য ডট ইন এর প্রতিনিকে প্রতিক্রিয়া জানাতে গিয়ে কার্যত ক্ষোভের সুরে বলেন, ‘বিচাধীন তালিকা কোথায় তা জানতেই এদিক ওদিক ছোটা ছুটি করে গরিব মানুষের প্রচুর টাকা খরচ হয়ে যাচ্ছে।ভোটার তালিকায় নাম তোলাতে গিয়ে মানুষকে প্রহসনে ফেলা হয়েছে’।

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন:- ৯১৫৩০৪৩৩৮০
