
ফাইল চিত্র—
বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- মহারাষ্ট্রে আটক বাংলার পরিযায়ী শ্রমিক। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সেই শ্রমিকের খবর পেয়েই, এক মুহূর্ত সময় নষ্ট না করে এলাকার সংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় পাশে দাঁড়ালেন। তাঁর নির্দেশ মতোই গঠন করা হলো টিম। ইতিমধ্যেই সেই টিম রওনা দিয়েছে,
বিজেপি শাসিত রাজ্যে। একের পর এক হেনস্থার শিকার হচ্ছে বাংলাভাষী পরিযায়ী শ্রমিক। আর এই ভাষা সন্ত্রাস নিয়ে ইতিমধ্যে রাজ্যজুড়ে প্রতিবাদ কর্মসূচি চলছে রাজ্যের শাসকদলের তরফে। আর এই আবহে মহারাষ্ট্রের বান্দা অঞ্চলে আটক শ্রমিক দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের বিষ্ণুপুরের (আমতলা) বলা খালির বাসিন্দা বাবাই সরদার। এই ঘটনার খবর পাওয়ার পরই, দ্রুত পদক্ষেপ নিলেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিষ্ণুপুরের বিধায়ক দিলীপ মন্ডল কে নির্দেশ দেন যাতে অবিলম্বে টিম গঠন করে মুম্বই পাঠানোর ব্যবস্থা করার। সেই খবর পাওয়ার পরই স্থানীয় বিধায়ক দিলীপ মন্ডল শনিবার সন্ধ্যায় মধ্যে ৪ সদস্য টিম তৈরি করেন। জানা গেছে এই টিমে রয়েছে, অরূপ কুমার দাস, শচী নস্কর, রাজীব গাজী ,পলাশ কর্মকার। আরো জানা গিয়েছে, আটক শ্রমিকদের উদ্ধার করতে সব ধরনের তাঁরা চেষ্টা করতে সহায়তা করবেন। পাশাপাশি দলীয় সূত্রে জানা গেছে,দলের নির্দেশ মত ওই শ্রমিক পরিবারেরও পাশে থাকার বার্তাও দেওয়া হয়েছে যাতে তাঁরা কোন ভাবে আতঙ্কিত না হন।তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন,শুধু মানবিকতা নয়,রাজনৈতিক বার্তাও হিসেবে দেখছে তৃণমূল।ডায়মণ্ডহারবার লোকসভার বিষ্ণুপুরের এক শ্রমিক আটকের ঘটনার যে ভাবে তৎপরতা যেন বাড়তি গুরুত্ব পাচ্ছে।

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন:- ৯১৫৩০৪৩৩৮০
