শুধু কোলকাতাতে নয় এবার জেলাতেও নিরাপত্তার আঁটসাঁট ব্যবস্থা, পুজোয় ভীড় সামলাতে একাধিক পদক্ষেপ রাজ্য পুলিশের

রাজ্য

প্রতীকী ছবি————

বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- হাতে গোনা মাত্র কয়েকটা দিন। তারপরই শুরু হবে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা। দেবীপক্ষের সূচনা মহালয় থেকে রাজ্যে জুড়ে জনজোয়ার নেমে আসে। কেবল মাত্র কোলকাতায় নয়, শহরতলী থেকে মফস্বল। জেলায় জেলায় সর্বত্র মানুষের জনজোয়ার প্রতিমা দর্শনে। আর এই ভিড় সামলানোর পাশাপাশি  সাধারণ মানুষের নিরাপত্তা একেবারে নিশ্চিত করতেই মহালয়া থেকেই সক্রিয় হচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশ।
ভবানী ভবনে শুক্রবার রাজ্য পুলিশের এডিজি (আইন-শৃঙ্খলা )জাভেদ শামীম সংবাদমাধ্যমকে জানান, জেলা জুড়ে ১০ থেকে ১৫ হাজার পুলিশ(কোলকাতা বাদে) মোতায়ন করা হবে। কেবলমাত্র কোলকাতায় নয়, প্রত্যন্ত গ্রাম ও মফস্বল  এলাকা গুলোতে সমান গুরুত্ব দেওয়া হচ্ছে।  ‘যে জেলায় যেমন পুজো হয়, সেই অনুযায়ী পুলিশ মোতায়েন করা হয়েছে’।
মহালয়া দিন ভোর থেকেই রাজ্যের বিভিন্ন তর্পণ ঘাট গুলিতে মানুষের ঢল নামে। সেজন্য প্রত্যেকটা ঘাটে বিশেষ সুরক্ষা ব্যবস্থা নেওয়া হয়েছে।  জাভেদ শামীম আরো জানিয়েছেন, সুরক্ষার পাশাপাশি ট্রাফিক ও সচল রাখতে সমস্ত পদক্ষেপ নেওয়া হচ্ছে। প্রচলিত পুলিশ বাহিনীর সঙ্গে যুক্ত করা হবে হোমগার্ড, এনসিসি সদস্য এবং স্থানীয় যুবকদের।  প্রতিটি জেলায় প্রয়োজনে অতিরিক্ত পুলিশ হেডকোয়ার্টার থেকে পাঠানো হবে। পুজোর ভীড় মানেই যানজট। রাজ্য পুলিশের তরফ থেকে জানানো হয়েছে,ভীড় সামলানোর পাশাপাশি গাড়ির গতিবিধির সচল রাখাই  অগ্রাধিকার ।গুরুত্বপূর্ণ রাস্তায় ডাই ভার্সন বিকল্প রাস্তা এবং রানওয়ে ব্যবস্থা চালু করা হবে। কোলকাতা মেট্রো শহর ছাড়াও হাওড়া ,হুগলি ,নদীয়া, উত্তর ওদক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর সর্বত্র একই রকম ব্যবস্থা থাকবে।
সে সাথে জাবেদ শামীম আরও জানান, নদীয়ার রানাঘাটে– এখানে কল্যাণী আইআইটি মোড় এবং অভিযান সংঘের দুর্গা পূজা প্রতিবছর  ভীড় হয় উপচে পড়া।এ বছর সেই ভীড় সামলাতে পুলিশ ইতিমধ্যে হোম ওয়ার্ক সেরে ফেলেছে। দুর্গা পূজার প্রধান দিন গুলি শেষ হবার পর প্রতিমা নিরঞ্জন উপলক্ষে আয়োজিত হয় নানা কার্নিভাল। কোলকাতার পাশাপাশি বিভিন্ন জেলাতেও এই কার্নিভালে ভীড় হয়। তাই অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কার্নিভাল দিবসেও বাড়তি পুলিশ মোতায়ন করা হবে।

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন:- ৯১৫৩০৪৩৩৮০

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *