জালিয়াতি রুখতে পুজোয় বোট বুকিংয়ে নয়া বিধি সুন্দরবনে

রাজ্য

বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- পুজোর মরসুমে ভিড় বাড়ার আগেই বোট বুকিং নিয়ে জালিয়াতি ও কালোবাজি  রুখতে কঠোর পদক্ষেপ নিল সুন্দরবন টাইগার রিজার্ভ কর্তৃপক্ষ। পর্যটকদের জন্য যে সমস্ত বোট বা লঞ্চ জঙ্গলে প্রবেশ করে সেগুলোর বুকিং পদ্ধতি এবার পরিবর্তন আনা হয়েছে।। আজ থেকে কার্যকর হচ্চে এই নতুন নিয়ম।
এতদিন অন্য কেউ সহজে কোন বোট বুকিং শট অগ্রীম দখল করে নিয়ে রাখতে পারতেন। প্রকৃত মালিক অনেক সময় জানতে পারতেন না। আর এর ফলে তৈরী হত বিভ্রান্তি। অনেক প্রকৃত পর্যটক বোট না পেয়েই সুন্দরবনে ভ্রমণ থেকে বঞ্চিত হতেন। তবে এখন থেকে তা আর হবে না। নতুন নিয়ম অনুযায়ী বুকিং এর সময় সরাসরি বোট মালিকের ফোনে একটি ওটিপি যাবে। ওই কোড ছাড়া অনলাইনে বুকিং  সম্পন্ন করা যাবে না। বোট মালিককে এড়িয়ে অন্য কারও পক্ষে বুকিং করা প্রায় অসম্ভব হয়ে পড়বে। নতুন নিয়মে অনুযায়ী যদি কোন বোট বুকিং করে ও নির্ধারিত দিনে জঙ্গলে না যায়। তবে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এক্ষেত্রে একই মালিকের বোট দুবার এরকম করলে তাঁর লাইসেন্স সার্টিফিকেট এক মাসের জন্য স্থগিত করে দেওয়া। হবে ।
সুন্দরবনের প্রতিদিন সর্বোচ্চ ১২০ টি বোট পর্যটকদের নিয়ে প্রবেশ করতে পারে। অভিযোগ ছিল পুরনো নিয়মের ফাঁক দিয়ে একশ্রেণীর অসাধু চক্র বুকিং স্লট আগাম আটকে রাখত। অথচ বাস্তবের পর্যটক না থাকলেও বোড খালি হতো না। এরপরে পর্যটকরা বুকিং এর সুযোগ হারাতেন আর এই নিয়ে খুব অসন্তোষ ছিল দীর্ঘদিন ধরে ।তবে কর্তৃপক্ষের এই নতুন প্রক্রিয়া চালু করার ফলে এবার থেকে মোট পর্যটক এর সংখ্যা বুকিং এর সময় জানাতে হবে। আগের শেষ মুহূর্তের সংখ্যা বদল হলেও তার সিস্টেমে আপডেট করা যেত না। এখন মালিকরা তার সংশোধনও করতে পারবেন। সেই সাথে চালু হচ্ছে ওয়েটিং লিস্টের ব্যবস্থা। দৈনিক ১২০টি বোট বুকিং  পূর্ণ হলে অতিরিক্ত ২৮টি বোর্ডকে অপেক্ষা তালিকা রাখা হবে। সেক্ষেত্রে কোন বুকিং বোট হঠাৎই বাতিল হয় তবে ওয়েটিং লিস্টে থাকা পরবর্তী বোট জায়গা পূরণ করবে। সুন্দরবনের টাইগার রির্জাভ সূত্রে জানা গেছে, বুকিং নিয়ে  আগে যে জালিয়াতি চলত  তা ঠাকাতেই এই ব্যবস্থা। সেই সঙ্গে প্রকৃত বোট মালিক ও পর্যটকরা যাতে স্বচ্ছ নিয়মে ভ্রমণ করতে পারেন সেটাই মূল উদ্যেশ্য।

 

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন:- ৯১৫৩০৪৩৩৮০

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *