
বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- বারইপুর পুলিশ জেলার সোনারপুরে গণপিটুনিতে মৃত্যু হল এক যুবকের। মৃতের নাম রঞ্জিত মন্ডল (৩৫)। এই ঘটনার জেরে এলাকায় ব্যাপক চঞ্চল্য ছড়ায়। ঘটনায় যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার করা হয় স্থানীয় তৃণমূলের এক পঞ্চায়েত সদস্যকে। ঘটনাটি ঘটেছে সোনারপুর থানা এলাকার সোনারপুর ২ গ্রাম পঞ্চায়েতের শীতলা অঞ্চলে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এক ব্যবসায়ীর সাইকেল নেওয়াকে কেন্দ্র করে শুরু হয় বচসা।পরে হাতাহাতি । সেই সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সদস্য নারায়ণ রায়। অভিযোগ তিনি এই বিবাদে জড়িয়ে পড়েন এবং রঞ্জিত মন্ডলকে বেধড়ক মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে সুভাস গ্রাম গ্রামীণ হাসপাতাল ও পরে চিত্তরঞ্জন হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসাকরা তাঁকে মৃত্ বলে ঘোষণা করেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় পঞ্চায়েত সদস্য সহ মোট চারজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত নেমে ইতিমধ্যে একজন গ্রেফতার করেছে পুলিশ।বাকি অভিযুক্তরা এখনো পলাতক। তাদের খোঁজে জোর তল্লাশি শুরু হয়েছে। এই ঘটনার খবর চাউর হতে এলাকায় ব্যাপক উত্তেজনা ছাড়ায়।ইতিমধ্যে এই ঘটনাকে কেন্দ্র করে জোর রাজনৈতিক চর্চা শুরু হয়েছে।

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন:- ৯১৫৩০৪৩৩৮০
