ভারতীয় ৪৭ জন মৎসজীবিকে মুক্তি দিল বাংলাদেশ, ফেজারগঞ্জে পৌঁছতেই রাজ্য সরকারের পক্ষ থেকে দেওয়া হল সংবর্ধনা   

রাজ্য

রমেশ রায়,বাংলার চাণক্য নিউজ ডেস্ক :-  দীর্ঘদিন বাংলাদেশের কারাগারে বন্দি থাকার পর  আজ বুধবার দুপুরে দেশে ফিরলেন কাকদ্বীপের ৪৭ জন মৎস্যজীবী।  উপকূল বাহিনীর সহযোগিতায় তাঁদের ফ্রেজারগঞ্জ মৎস্য বন্দরে নিয়ে আসা হয় ।দক্ষিণ২৪পরগণার ফ্রেজারগঞ্জ মৎস্য বন্দরে নামতেই দেখা যায় মৎস্যজীবিদের পরিবার গুলির উৎকন্ঠা আর উদ্বেগ কাটিয়ে  একরাশ স্বস্তির হাসি। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে নিজের ভারতীয় মাটিতে ফিরতে পারলেন তাঁরা।

এদিন ফ্রেজারগঞ্জ মৎস্য বন্দরে রাজ্য সরকারের পক্ষ থেকে সংবর্ধনার ব্যবস্থা করা হয়। উপস্থিত ছিলেন,  সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা, জি বি ডি এর চেয়ারম্যান সীমান্ত  কুমার মালি, কাকদ্বীপের বিধায়ক মন্টুরাম পাখিরা, ফ্রেজারগঞ্জ কোস্ট গার্ড আধিকারিক, কাকদ্বীপের এসডিও প্রীতম সাহা সহ প্রশাসনের অন্যান্য কর্তারা।

দেশে ফিরে আসা ৪৭জন মৎস্যজীবীদের উত্তরীয় ও ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা দেওয়া হয় এবং বন্দি অবস্থার অভিজ্ঞতা নিয়ে তাঁদের সঙ্গে কথা বলেন কর্মকর্তারা। 

প্রসঙ্গত টানা তিন মাসের বেশি সময় ধরে আইনি জটিলতা কাটিয়ে শেষমেশ দুই দেশের মৎস্যজীবীরা  তাদের নিজ দেশে ফিরেছেন।

অভিযোগ, আন্তর্জাতিক জনসীমা লঙ্ঘন করে ভারতে ঢুকে পড়ায় বাংলাদেশী ট্রলার সহ ৩২জন বাংলাদেশি মৎস্যজীবীকে গ্রেফতার করে ভারতীয় উপকূল রক্ষী বাহিনী। পরে তাদের কাকদ্বীপ মহকুমা আদালতে তোলা হলে, আদালত নির্দেশে বাংলাদেশী মৎস্যজীবীদের জেল হেফাজত হয়।ইতিমধ্যে দুই দেশের সরকারের সঙ্গে আলোচনার পর আজই বাংলাদেশী মৎস্যজীবীদের দেশে ফেরানোর ব্যবস্থা করা হয়।
অন্যদিকে ভারতীয় তিনটি ট্রলার ভুল করে আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘন করে বাংলাদেশে ঢুকে পড়ার অভিযোগে ৪৮  জন মৎস্যজীবী সহ তিনটি ট্রলার আটক করে বাংলাদেশ উপকূল রক্ষী বাহিনী। বাংলাদেশে কয়েক মাস ধরেই জেলে বন্দি।এর মধ্যে সম্প্রতি এক ভারতীয় মৎস্যজীবি বন্দী অবস্থায় মৃত্যু হয়।  সেই মৎস্যজীবীর দেহ ফেরতও পাঠানো হয়। পরবর্তী সময়ে দুই দেশের সরকারের সঙ্গে আলোচনার পরই ভারতীয় মৎস্যজীবীদের ভারতে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হয়।

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন:- ৯১৫৩০৪৩৩৮০

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *