
বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- শনিবার দুপুরে মেসি ইভেন্ট ঘিরে উত্তপ্ত হলো কোলকাতা। দর্শকের ক্ষোভের জেরে যুবভারতীতে আয়োজিত এই হাই ভোল্টেজ ইভেন্টের একেবারে শেষের দিকে অপ্রীতিকর ঘটনাটি ঘটে । শেষ পর্যন্ত মেসির নিরাপত্তার কথা মাথায় রেখে দ্রুত ফুটবলের রাজপুত্রকে নির্ধারিত সময়ের অনেক আগেই যুবভারতী থেকে সরিয়ে নিয়ে যায়। অন্যদিকে মেসিকে দেখতে না পাওয়া ক্ষোভ উগরে দেন দর্শকরা। একেবারে লণ্ডভণ্ড পরিস্থিতি তৈরি হয় যুবভারতীতে।
এদিকে এই ঘটনার পর কোলকাতার মেসি ইভেন্টের আয়োজক শতদ্রু দত্তকে কোলকাতা বিমানবন্দরের কাছ থেকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি দোষীর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে আশা দিয়েছেন ডিজি রাজীব কুমার। সেই সাথে তিনি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, “দর্শকদের টিকিটের দাম ফেরত দেওয়া উচিত”।
শনিবার ১৩ ই ডিসেম্বর ২০২৫ এর দুপুরে যুবভারতীতে মেসির ইভেন্ট ঘিরে ব্যাপক ভাঙচুর চলে গোটা মাঠ জুড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামে RAF ।বেশ কিছু সংবাদমাধ্যমের রিপোর্টে দাবি করা হয়েছে, ছবিতে দেখা গিয়েছে দর্শকাসনের চেয়ার ভেঙে ফেলা হয়েছে।
এদিন বেলা ১১:৫২ মিনিটে মেসি যুবভারতী থেকে বেরিয়ে যেতেই যুবভারতী ক্রীড়াঙ্গন উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ চড়া দামে টিকিট কেটেও মেসিকে দেখতে না পাওয়াই ক্ষুব্ধ দর্শকরা। তাদের অভিযোগ ভিভিআইপি ঘেরাটপে থাকার ফলে মেসিকে দেখতে পাননি গ্যালারিতে বসে থাকা দর্শকরা। আর এই খোভেই চলে ব্যাপক ভাঙচুর।
এদিন যুবভারতীর পরিস্থিতি নিয়ে মেসি ও ক্রীড়া প্রেম মেসি ভক্তদের থেকে ক্ষমা চাইলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি জানান। “ সল্টলেক স্টেডিয়াম শনিবার যে অবস্থা দেখা গেল, তাতে আমি বিচলিত এবং স্তম্ভিত। স্পষ্ট জানিয়ে দেন, এই ঘটনা তদন্ত হবে। মমতা বন্দ্যোপাধ্যায় জানান, “এই দুর্ভাগ্যজনক ঘটনার জন্য আমি, লিয়োনেল মেসি, সকল ক্রীড়াপ্রেমী এবং তাঁর ভক্তদের কাছে ক্ষমা প্রার্থী”।

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন:- ৯১৫৩০৪৩৩৮০
