স্বামীর হাতে ‘খুন’ স্ত্রী, রায়দীঘিতে চাঞ্চল্য

রাজ্য

বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- পারিবারিক কলহ প্রায়শই লেগে ছিল। স্ত্রীকে মাথায় আঘাত করে  খুনের অভিযোগ উঠল খোদ  স্বামীর বিরুদ্ধে।ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা রায়দিঘি থানার কাশীনগরের তেলিপুকুরে। ঘটনার খবর পেয়ে দেহ উদ্ধার করে ময়না তদন্তে  পাঠায় পুলিশ। এই ঘটনায় অভিযুক্ত স্বামী পলাতক ।এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা।
পরিবার ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার দুপুর তিনটে নাগাদ রায়দিঘী থানায় খবর পায় কাশিনগরের তেলিপুকুরের এলাকায় একটি বাড়িতে এক মহিলার দেহ পড়ে আছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে পুলিশ।ঘর থেকে রক্তাক্ত অবস্থায় ওই মহিলার দেহ উদ্ধার করে পুলিশ।মৃত ওই মহিলার নাম রিতা পাঠক (৩৫)।
স্থানীয়রা জানান, ওই দম্পতির  কাশীনগরের তেলিপুকুর এলাকায়  বাড়িতে ভাড়া নিয়ে থাকতেন। মিতা পাঠকের স্বামী পেশা লরিচালক। নাম অপূর্ব পাঠক । আরও জানা গেছে, ওই পরিবারে  মাঝেমধ্যে অশান্তি লেগে থাকত। রবিবার বিকেলের দিকে আত্মচিৎকার শুনে ছুটে আসেন প্রতিবেশীরা। তারা দেখতে পান মাটিতে পড়ে রয়েছে রক্তাক্ত নিথর দেহ।
পুলিশ মৃতদেহ উদ্ধার করে পুলিশ ময়না তদন্তে পাঠায়। তদন্তকারিদের  প্রাথমিক অনুমান স্বামী স্ত্রী অশান্তির জেরে রিতা পাঠককে মাথায় ভারি কিছু বস্তু দিয়ে আঘাত করে স্বামী অপূর্ব পাঠক। যদি এই ঘটনায় কোন অভিযোগ না পাওয়া ফলে পুলিশ অস্বাভাবিক মৃত্যু মামলা রুজু করে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। তবে অভিজ্ঞ তদন্তকারীরা বলছেন, অভিযোগ না থাকলেও দেহ ময়নাতন্ত্রের পরই তার রিপোর্টের উপর  ভিত্তি করে পুলিশ  মামলা দায়ের করে তদন্ত করতে  পারবে। এদিকে এই ঘটনার পর পলাতক স্বামীর খোঁজে জোর তল্লাশি শুরু করেছে পুলিশ।

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন;- ৯১৫৩০৪৩৩৮০

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *