
হিমাদ্রিশেখর মণ্ডল,বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বার বার অনুরোধ করা সত্ত্বেও কেন্দ্রীয় সরকার গঙ্গাসাগর মেলা কে জাতীয় মেলার স্বীকৃতি দেয়নি। গঙ্গাসাগর আসতে হলে মুড়িগঙ্গা নদী পার হতে হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বার বার বলা সত্ত্বেও কেন্দ্রীয় সরকার মুড়িগঙ্গা নদীর উপর সেতু নির্মাণ করে দেয়নি। এমনকি এই সেতু নির্মাণ করার জন্য এক টাকাও দেয়নি। শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৫ জানুয়ারি এই মুড়িগঙ্গা নদীর উপর গঙ্গাসাগর সেতুর শিলান্যাস করেছেন। এই সেতুর তৈরির জন্য টেন্ডার হয়ে গিয়েছে। এজন্য প্রায় ১৭০০ কোটি টাকা খরচ হবে। এই সেতু নির্মাণের জন্য পুরো টাকাই রাজ্য সরকার দেবে। এজন্য গঙ্গাসাগর মেলা কমিটির পক্ষ থেকে মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায় কে ধন্যবাদ জানাই। এখনও পর্যন্ত ৪৫ লাখ পুণ্যার্থী গঙ্গাসাগর মেলায় এসেছেন। গঙ্গাসাগর মেলা অফিসে এক সাংবাদিক সম্মেলনে আজ একথা জানান রাজ্যের বিদ্যুৎ ও আবাসন মন্ত্রী অরূপ বিশ্বাস।
অরূপ বিশ্বাস আর ও বলেছেন,’ গঙ্গাসাগর মেলায় ৮৪ জন নিখোঁজ হয়েছিলেন। তাদের মধ্যে ৮০ জনকে আমাদের স্বেচ্ছাসেবকরা উদ্ধার করেছেন। গঙ্গাসাগর মেলায় উত্তর প্রদেশের সন্তলাল (৬৪) ও হরিয়ানার বিমলা দেবী (৭৭) অসুস্থ হয়ে পড়েন। তাদের এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে নিয়ে গিয়ে কলকাতার বাঙ্গুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী পুলক রায়, অগ্নিনির্বাপণ ও জরুরি পরিষেবা মন্ত্রী সুজিত বসু, সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা, সেচ ও জলপথ মন্ত্রী মানস ভুঁইয়া , কৃষি মন্ত্রী বেচারাম মান্না, মথুরাপুরের সাংসদ বাপী হালদার, দক্ষিণ ২৪ পরগনা জেলার সহকারী সভাধিপতি শ্রীমন্ত মালি, অতিরিক্ত মুখ্যসচিব মনীশ জৈন প্রমুখ। এদিন সন্ধ্যায় সাগর তটের ২ নম্বর ঘাটের কাছে মনোরম গঙ্গা আরতি অনুষ্ঠিত হয়। মন্ত্রী অরূপ বিশ্বাস দাবি করেন, ভারতবর্ষের আর কোথাও এমন মনোমুগ্ধকর গঙ্গা আরতি হয় না।

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন:- ৯১৫৩০৪৩৩৮০
