
বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- বঙ্গে গরমের উষ্ণতা গায়ে লাগতে শুরু করেছে । ইতিমধ্যে কোলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩৩ ডি সেলসিয়াস ছাপিয়ে গিয়েছে। রাজ্যের অন্যান্য প্রান্তে ক্রমশ ঊর্ধ্বমুখী হচ্ছে দিনের তাপমাত্রা। সেই রেশ ধরে দিনের তাপমাত্রা ও বাড়বে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায়। আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, আগামী ৭ দিনের সর্বোচ্চ তাপমাত্রা বিশেষ কোন পরিবর্তন হবে না কিন্তু পরবর্তী দুদিন নিয়ে ধাপে ধাপে সর্বনিম্ন তাপমাত্রা বৃদ্ধি পাবে ২ থেকে ৩° পর্যন্ত। সেটা উত্তরবঙ্গে যেমন হবে তেমন দক্ষিণবঙ্গেও। আরো জানা গেছে। রবিবার থেকে টানা তিন দিন উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, রবিবার, সোমবার এবং মঙ্গলবার। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের কয়েকটি জেলার একটি বা দুটি অংশে বজ্রবিদ্যুৎস্য হালকা বৃষ্টি হবে। তবে তাতে গরম তেমন কিছু কমবে না। এখন জেনে নেওয়া যাক উত্তরবঙ্গের কোন কোন জেলায় কবে থেকে বৃষ্টি শুরু হবে। বৃহস্পতিবার শুক্রবার এবং শনিবার উত্তরবঙ্গের সব জেলায় এরমধ্যে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদা। আবহাওয়া শুষ্ক থাকবে।
রবিবার দার্জিলিং জলপাইগুড়ি এবং কালিংপং একটি বা দুটি অংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হবে। আবার সোম এবং মঙ্গলবার বজ্র বিদ্যুৎসহ হালকা বৃষ্টি হবে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহারের একটি বা দুটি অংশে।
অন্যদিকে দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টি হবে? এক ঝলকে দেখে নেওয়া যাক। বৃহস্পতি শুক্র এবং শনিবার দক্ষিণবঙ্গের সব জেলায় এরমধ্যে কোলকাতা, হুগলি ,উত্তর চব্বিশ পরগনা ,দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর,পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ নদীয়ায় আবহাওয়া শুষ্ক থাকবে।
রবিবার দিন বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টি হতে পারে, পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং ঝাড় গ্রামের একটি বা দুটি অংশে।
আবার সোম এবং মঙ্গলবার হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান ,পশ্চিম বর্ধমান, বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়ার একটি দুটি অংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে।


ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন:- ৯১৫৩০৪৩৩৮০
