দুদিন পর আবহাওয়ার বদল, দক্ষিণবঙ্গে শুরু হবে ঝড়-বৃষ্টি

রাজ্য

প্রতীকী ছবি —

বাংলার চাণক্য নিউজ ডেস্ক:-  দুদিন ভ্যপসা গরম চলবে দক্ষিণবঙ্গে। আর তারপর রবিবার থেকে আবহাওয়ার কিছুটা পরিবর্তন দেখা যাবে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঝড় বৃষ্টি শুরু হবে। একাধিক জেলায় বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। কয়েকটি জেলায় ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া বইবে।কয়েকটি জেলায় আবার ঝড়ের গতি ৩০-৪০ কিমি ঘন্টা থাকবে।
এখন দেখে নেওয়া যাক আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গে কোন জেলায় আবহাওয়া কেমন থাকবে–
দক্ষিণবঙ্গে কবে থেকে আবহাওয়া পরিবর্তন হবে?  শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলায়, এর মধ্যে কোলকাতা হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর,  ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া ,পূর্ব বর্ধমান,বীরভূম, মুর্শিদাবাদ এবং নদীয়া- আবহাওয়া শুষ্ক থাকবে। ভ্যাপসা গরম এবং আর্দ্রতার কারণে হাওড়া, কোলকাতা উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা ,পশ্চিম মেদিনীপুর ,ঝাড়গ্রাম, বাঁকুড়া ,পুরুলিয়া ,পশ্চিম বর্ধমান এবং বীরভূমে হলুদ সর্তকতা জারি করা হয়েছে।
আগামী শনিবার ঝাড়গ্রাম ,পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া এবং বাঁকুড়ার একটি বা দুটি অংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হবে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির আবহাওয়া শুষ্ক থাকবে। তার মধ্যে গরম ওআর্দ্রতার জন্য হাওড়া , দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা,পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া পশ্চিম বর্ধমান এবং বীরভূমের হলুদ সর্তকতা জারি করা হয়েছে।।
এদিকে আগামী রবিবার ঝড়ের জন্য দক্ষিণবঙ্গের সব জেলায় হলুদ সর্তকতা জারি করা হয়েছে। এরমধ্যে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ,পুরুলিয়া ,বাঁকুড়া এবং পশ্চিমবঙ্গের কয়েকটি অংশে বজ্রবিদ্যুত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। এই জেলাগুলিতে ঘন্টায় ৪০ থেকে ৫০  কিলোমিটার বেগে ঝড় হবে ।অন্যদিকে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির মধ্যে যেমন কোলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা ,পূর্ব মেদিনীপুর,পূর্ব বর্ধমান ,বীরভূম, মুর্শিদাবাদ এবং নদীয়া। একটি বা দুটি অংশে বজ্রবিদ্যুৎ ও হালকা বৃষ্টি হবে।ওই জেলাগুলিতে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝড়ো হাওয়া বইতে পারে।

আগামী সোমবার দক্ষিণবঙ্গের সব জেলার কয়েকটি অংশে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে।এই জেলাগুলির ঝড়ের বেগ থাকবে ৪০ থেকে ৫০ কিলোমিটার থাকবে।তাই প্রতিটি জেলায় হলুদ সর্তকতা জারি করা হয়েছে।

মঙ্গলবার প্রতিটি জেলার কয়েকটি অংশে বজ্রবিদ্যুৎসহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি পাত হবে।এছাড়া

সব জেলায় ঝোড়ো হাওয়া বইবে।৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া থাকায় হলুদ সর্তকতা জারি করা হয়েছে।

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন:- ৯১৫৩০৪৩৩৮০

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *