
বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- একাধিক বুথে অনিয়ম , দেদার ছাপ্পা। কোথাও বা ইভিএম টেপ লাগানোর ঘটনার মত বিস্তর অভিযোগ উঠেছিল। গত ২৯ এপ্রিল ভোট গ্রহণে দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভার প্রতিটি বুথ ধরে ধরে বহু তদন্তের পরে শেষমেষ নির্বাচন কমিশন ১৪৪ ফলতা বিধানসভা কেন্দ্রের পুনর্নির্বাচন ঘোষণা করেছিল নির্বাচন কমিশন। আর সেই নির্দেশ মেনেই আজ ২১ মে২০২৬ বৃহস্পতিবার সকাল সাতটা থেকে শুরু হয়েছে কড়া নিরাপত্তার ঘেরাটোপে ভোট গ্রহণ পর্ব। ২৮৫টি বুথে এদিন ভোট গ্রহণ পর্ব চলছে। সকাল থেকেই লম্বা লাইন দিয়েছেন ভোটাররা। যদিও ফলতারএই পুননির্বাচনে একসময়ের শাসকদল তৃণমূল কংগ্রেস কোন কর্মী সমর্থকদের দেখতে পাওয়া যায়নি। তাই এই মুহূর্তে ফলতায় কার্যত বিজেপির কোন প্রতিদ্বন্দ্বী নেই বললেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষক মহল।
এদিকে ফলতার ভোটের ঠিক ২দিন আগে তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রভাবশালী জাহাঙ্গীর খাঁন হঠাৎই সাংবাদিক সম্মেলন করে ঘোষণা করে দেন তিনি আর এই লড়াইয়ে নেই। তৃণমূল প্রার্থী ভোটের ময়দান থেকে কার্যত নিজেকে প্রত্যাহার করে নেওয়ার। তবে জাহাঙ্গীর খাঁন লড়াই ছাড়লেও নিয়ম অনুযায়ী ইভিএম মেশিনে তাঁর নাম ও জোড়া ফুল প্রতীক কিন্তু বহাল থাকছে।
এদিকে ফলতার নির্বাচনে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ইতিমধ্যে নির্বাচন কমিশন গোটা নির্বাচনী ক্ষেত্রে মোতায়ন করেছে ৩৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। কমিশনের নির্দেশিকা অনুযায়ী প্রতিটি বুথের আভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করতে মোতায়ন করা হয়েছে অন্তত এক সেকশন অর্থাৎ ৮ জন করে কেন্দ্রীয় জওয়ান। বুথ এবং তার আশপাশের এলাকায় প্রতিনিয়ত চলছে কড়া পুলিশের টহল ।

ADVT





