
বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- রাজ্যের স্বাস্থ্য ক্ষেত্রে আগামী তিন মাসের মধ্যে বড়সড় নিয়োগ প্রক্রিয়ার সম্পূর্ণ করার ঘোষণা করলেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নবান্নে আয়োজিত এক বৈঠকের পর মুখ্য সচিব মনোজ আগরওয়াল এবং প্রধান উপদেষ্টা সুব্রত গুপ্তকে সঙ্গে নিয়ে তিনি জানান, চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্য দপ্তরের অন্যান্য পদে স্বচ্ছতার ভিত্তিতে দ্রুত নিয়োগ সম্পন্ন করা হবে।
এদিন মুখ্যমন্ত্রী আরো দাবি করেন, দীর্ঘদিন ধরে নিয়োগ প্রক্রিয়া থমকে থাকায় স্বাস্থ্য পরিষেতেই কর্মী ঘাটতি তৈরি হয়েছে। তিনি জানান, কেন্দ্রীয় ও রাজ্য সরকারের যৌথ প্রকল্পে বর্তমানে মাত্র ৫৩ শতাংশ নিয়োগ সম্পন্ন হয়েছে। যা জাতীয় গড় তুলনা অনেক কম। তাঁর মতে জাতীয় পর্যায়ে এই হার ইতিমধ্যে প্রায় ৯৮শতাংশে পৌছে গিয়েছে। স্বাস্থ্য ক্ষেত্রে নিয়োগ সংক্রান্ত পরিসংখ্যান তুলে ধরে তিনি বলেন, প্রস্তাবিত পদগুলোর তুলনায় বাস্তবে নিয়োগ হয়েছে মাত্র ৩৫ শতাংশ। এই ঘাটতি পূরণ করতেই আগামী তিন মাসের মধ্যে একটি সচ্ছ ও সংস্কার মূলক নিয়ম নীতি কার্যকর করা হবে। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী আগের সরকারের বিরুদ্ধে নিয়োগ দুর্নীতির অভিযোগও তোলেন। তাঁর বক্তব্য দীর্ঘদিন ধরে নিয়োগ প্রক্রিয়ার অনিয়মের কারণে রাজ্যের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। নতুন সরকার সেই পরিস্থিতি বদলাতে দৃঢ় প্রতিজ্ঞ। পাশাপাশি তিনি জানান, পরীক্ষার পদ্ধতিতে ও পরিবর্তন আনা হচ্ছে। ও এম আর ভিত্তিক পরীক্ষায় কার্বন কপি পরীক্ষার্থীদের দেওয়া ব্যবস্থা করা হবে। যাতে স্বচ্ছতা বজায় থাকে। লিখিত পরীক্ষা একাডেমিক স্কোর এবং মৌখিক পরীক্ষার নম্বর বন্টন এর ব্যবস্থাও পুণবিবেচনা করা হবে বলে তিনি ইঙ্গিত দেন।

ADVT





