স্বাস্থ্যসাথী যাঁরা পাচ্ছেন,সবাই জুলাই থেকেই পাবেন আয়ুষ্মান ভারত কার্ড-ঘোষণা শুভেন্দুর

রাজ্য স্বাস্থ্য

বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- রাজ্যে পালা বদলের পর অবশেষে বাংলা  বুকে চালু হতেই চলেছে আয়ুষ্মান ভারত কার্ড ।শনিবার বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, জুলাই মাস থেকে বাংলায় দেওয়া হবে আয়ুষ্মান ভারত কার্ড। আর এখানেই প্রশ্ন ছিল যাদের এই মুহূর্তে স্বাস্থ্য সাথী কার্ড হয়েছে তারা কি এই সুবিধা পাবেন? তার উত্তরের দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, যে ৬ কোটি মানুষ এখন স্বাস্থ্য সাথীর সুবিধা পাচ্ছেন তারা সরাসরি আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন। পরে এই প্রকল্পের আওতায় আরো মানুষ যুক্ত হবেন। নতুন যারা যুক্ত হতে চান, তারা জুলাই থেকে আবেদন করতে পারবেন। পাশাপাশি তিনি এদিন বলেন, স্বাস্থ্য সাথী কার্ড এর উপভোক্তারা এবার থেকে আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা পাবেন। জুলাই থেকেই আয়ুষ্মান ভারত কার্ড মিলবে। পরে এই প্রকল্প আরো বড় আকারে রাজ্যে চালু করা হবে ।সেই সাথে তিনি জানান, এই প্রকল্প জন্য ৯৭৬ কোটি টাকা বরাদ্দ হয়েছে।
এদিন শুভেন্দু অধিকারী জানান, সার্ভাইক্যাল ক্যান্সার প্রতিরোধে রাজ্যে এবার বিনামূল্যে টিকাকরন শুরু হবে। কেন্দ্রের তরফ থেকে বাংলায় ৭ লক্ষ ডোজ টিকা পাঠানো হচ্ছে। বিধান নগর মহকুমা হাসপাতাল থেকে শুরু হবে টিকাকরণ। কর্মসূচি। ১৪-১৫ বছরের উর্ধ্বে যে কোন কিশোরী টিকাকরণ কর্মসূচিতে অংশ নিতে পারে। এছাড়াও শুভেন্দু অধিকারী এদিন  আরো জানান, সাধারণ মানুষের কথা মাথায় রেখে প্রধানমন্ত্রী জন ঔষধি কেন্দ্র বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে বাংলায় ১১৭ টি কেন্দ্র রয়েছে, সেখানে সংখ্যা বাড়িয়ে ৪৬৯টি করার পথে হাঁটছে রাজ্য সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *