পুরী থেকে আটক ডায়মন্ডহারবার লোকসভার অন্তর্গত বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মন্ডল

রাজনীতি রাজ্য

বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- অবশেষে পুরী থেকে আটক হল ডায়মন্ড হারবার লোকসভার অন্তর্গত বিষ্ণুপুর বিধানসভার তৃণমূল বিধায়ক দিলীপ মন্ডল। বুধবার তাঁকে আটক করল এস টি এফ। জানা গেছে, পুরীর ব্লু- লিলি হোটেলে তাঁকে আটক করা হয়। হুমকি কাণ্ডের তাঁর নামে অভিযোগ উঠেছিল।আজই দিলীপ মন্ডলকে টানজিট রিমান্ডে কোলকাতায় আনছে এসটিএফ।
বিরোধীদের উদ্দেশ্যে হুমকি দিয়ে মন্তব্য করার অভিযোগে বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মন্ডল কে খুঁজছিল পুলিশ। তার আগে পুত্র অর্ঘ্য মন্ডল সহ ৫ জনকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে ,অর্ঘ্যকে আগ্নেয়স্ত সহ গ্রেফতার করা হয়েছে তাঁর বিরুদ্ধে এলাকায় অশান্তি পাকানোর অভিযোগ রয়েছে।
প্রসঙ্গত -রবিবার রাতে বিধায়ক পুত্রের সন্ধানে যৌথ অভিযানে নেমেছিল রাজ্য পুলিশের  টাস্ক ফোর্স। ডায়মন্ড হারবার পুলিশ জেলার আধিকারিকরা ওইদিন অর্ঘ্য সহ ৫ জনকে দক্ষিণ২৪পরগণার বকখালি ফ্রেজারগঞ্জ এলাকায় থেকে গ্রেফতার করে।

পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ঘটনার সঙ্গে আর কেউ যুক্ত কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ দক্ষিণ চব্বিশ পরগনা বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মন্ডলের সম্প্রতি একটি ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে। যদিও তার সত্যতা যাচাই করেনি বাংলা চাণক্য নিউজ ডট ইন ।অভিযোগ এই ভিডিও বিরোধী দলের কর্মী সমর্থকদের উদ্দেশ্যে হুমকি সুলভ মন্তব্য করেছেন বিধায়ক দিলীপ মন্ডল আর এই ঘটনা কে কেন্দ্র করে বিষ্ণুপুর থানায় অভিযোগ দায়ের হয় বিধায়কের বিরুদ্ধে। তার পরিপ্রেক্ষিতে বুধবার সকালে তৃণমূল বিধায়ককে  আটক করল এসটিএফ। এর আগেও তাঁর বাড়িতে হানা দিয়েছিল পুলিশ। যদিও সেই সময় তিনি বাড়িতে ছিলেন না। আরো জানা গেছে, পৈলানে বিধায়কের  দুটি বাড়ি রয়েছে ।ওই দুটি বাড়িতেই আগে হানা দিয়েছিল পুলিশ, তার মধ্যে একটি বাড়ি ছিল বিশাল এলাকা জুড়ে।  

ADVT

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *