
বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- আবাস যোজনা ঘর পাইয়ে দেওয়ার নাম করে কাটমানি নেওয়ার অভিযোগে বুধবার রায়দিঘী বিধানসভার কৌতলা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধাণের স্বামীকে রাস্তায় একা দেখতে পেয়েই চড়াও হয় এলাকার মহিলারা। তাঁকে ঘিরে ধরে চলে ব্যাপক মারধর। এ ঘটনায় এলাকায় ব্যাপক চঞ্চল্য ছড়ায়। ওই তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ প্রকৃত যাদের পাওয়ার যোগ্য আবাস যোজনার ঘর তাদের দেওয়া হয়নি। যাদের প্রয়োজন নেই তাদের ঘর দেওয়া হয়েছে ।
অভিযোগ দক্ষিণ ২৪ পরগনা ডায়মন্ডহারবার মহকুমার রায়দিঘির কৌতলা গ্রাম পঞ্চায়েতের প্রধান যমুনা হালদারের স্বামী বাপ্পা হালদার। গ্রামের মানুষের কে আবাস যোজনার ঘর পাইয়ে দিতে পাঁচ হাজার টাকা করে কাটোয়ারী নিয়েছিল। বুধবার বাপ্পা হালদার এলাকার রাস্তা দিয়ে যাওয়ার সময় একা দেখতে পেয়েই গ্রামের মহিলারা তাঁকে ঘিরে ধরে। কাটোয়ারির টাকা ফেরতের জন্য চাপ সৃষ্টি করে দাবি জানায় । বিতর্ক জোড় বাক্য বিনিময়ের মধ্যে উত্তেজিত মহিলারা বাপ্পাকে থাপ্পড় মারে ।পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছে বুঝেই কোনক্রমে পালায় গ্রাম পঞ্চায়েত প্রধানের স্বামী বাপ্পা হালদার।
গ্রামের মানুষদের অভিযোগ, গ্রাম পঞ্চায়েতের প্রধান যমুনা হালদার। তবে পুরো কৌতলা গ্রামপঞ্চায়েত চালাতো তাঁর স্বামী বাপ্পা হালদার ।আবাস যোজনার ঘরের টাকা ঢুকতেই বাপ্পা হালদার তাদের কাছ থেকে ৫০০০ টাকা করে চেয়ে নিতো। খুব কষ্ট হলেও ধার নিয়ে সেই টাকা দিতে হতো ।আবার বাপ্পার গ্রামের বেশ কিছু উপভোক্তা তারা কাঠ মানি টাকা দিয়েও মেলেনি আবাসের ঘর। বরং যাদের প্রয়োজন নেই তাদের দেওয়া হয়েছে । অভিযোগ, প্রত্যেকের কাছ থেকে পাঁচ হাজার টাকা করে নিয়েছিল কাটমানি। আর এদিন টাকা ফেরত দেওয়ার দাবি তুলেই চড়াও হন মহিলারা ।

ADVT





