মুখ্যমন্ত্রীর মাথার উপর রহস্যময় ড্রোন ! তদন্তের নির্দেশ

রাজ্য

বাংলার চাণক্য নিউজ ডেস্ক:-  আবারও খবরের হেডলাইনে এলো মালদা।শনিবার মালতি পুরের একটি সভা শেষ করে গাজলের দিকে যাচ্ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। হেলিকপ্টারে ওঠার সময় আচমকা তাঁর মাথার উপর দিয়ে একটি ড্রোন উড়ে যায়। এই দৃশ্য তিনি দেখে দাঁড়িয়ে পড়েন  মুখ্যমন্ত্রী ।হেলিকপ্টারের সিড়িতে উঠে হাতে মাইক নিয়ে প্রশ্ন তুললেন, ‘কারা করছে এসব’?
সম্প্রতি মালদার কালিয়াচকের বিক্ষোভের কারণে ৭ বিচারককে আট ঘণ্টারও বেশি সময় আটকে ছিলেন। সেই ঘটনার প্রেক্ষাপটে মালদা শহরে এসে আরো এক নতুন ঘটনার মুখোমুখি হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি পুলিশকে নির্দেশ দিলেন। নজর রাখতে হবে এবং যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের সবাইকে চিহ্নিত করতে হবে। ড্রোন কোথা থেকে এসেছে তা এখনো স্পষ্ট নয়।
তবে একটি সূত্র জানিয়েছে,সভার ছবি তোলার উদ্দেশ্যে তৃণমূলের পক্ষ থেকে ড্রোন ওড়ানো হতে পারে। তবে জেলার তৃণমূল নেতারা এখনো এ বিষয়ে মুখ খুলতে পারেননি। ঘটনার পর তৃণমূলের মুখপাত্র জয়প্রকাশ মজুমদার মন্তব্য করেছেন, ‘এর পিছনে কোন বড় ষড়যন্ত্র আছে কি? বাংলা দখলের উদ্দেশ্য নিয়ে এমন কাজ করা হচ্ছে। নেত্রীর জীবন বিপন্ন করার উদ্দেশ্য থাকতে পারে’।
প্রসঙ্গত  গত২৬শে মার্চ ও ১লা এপ্রিল পরপর দুবার মমতা বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টার বিপদে পড়েছিল।এই ঘটনার পর নিরাপত্তা এবং নজরদারিতে আরও সতর্কতা নেওয়ার নির্দেশ দিয়েছেন।

ADVT

ADVT

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *