অভিষেক গড়ে বড় ধস ! ভেঙে গেল ডায়মণ্ডহারবার পৌর বোর্ড

রাজনীতি রাজ্য

তোতন দাশ, বাংলার চাণক্য নিউজ ডেস্ক:-  এখনো ৮ মাস বাকি।আর তার আগেই একে একে পৌর কাউন্সিলরদের পদত্যাগ। শেষমেশ ডায়মন্ড হারবার পৌরসভার বোর্ড কে ভেঙ্গে দিয়ে সেখানে প্রশাসকের তত্ত্বাবধানে চলে গেল অভিষেকের গড় হিসেবে পরিচিত ডায়মণ্ডহারবার পৌরসভা।
দীর্ঘদিন ধরে অনিয়ম বেনিয়াম দুর্নীতির অভিযোগ উঠেছিল। এ বিষয়ে রাজ্যের পালাবদলের পরেই সবর হতে দেখ যায় শাসকদল বিজেপিকে। সম্প্রতি প্রাক্তন বিধায়ক তথা ডায়মন্ডহারবারের বিজেপি নেতা দীপক হালদারের নেতৃত্বে পৌরসভায় দুর্নীতির বিরুদ্ধে  সোচ্চার হয়ে বিক্ষোভ ডেপুটেশন দেওয়া হয়। সে সময় তৃণমূল পরিচালিত পৌর সভার চেয়ারম্যান প্রণব দাস তাদেরকে দশ দিন সময় দিতে বলেছিলেন। ইতিমধ্যে ডায়মন্ড হারবার পৌরসভার তৃণমূলের ৯জন কাউন্সিলর পদত্যাগ পত্র তারা মহকুমাশাসক এবং পৌরসভার চেয়ারম্যানের কাছে তাদের পদত্যাগ পত্র পেশ করেন।
জানা গেছে, এর পরই রাজ্য সরকারের আরবান ডেভেলপমেন্ট এন্ড মিউনিসিপাল অ্যাফেয়ার্সের এর কাছে বিস্তারিত জানানো হয় ।সেইসঙ্গে  কাউন্সিলারের পদত্যাগ পত্রও পাঠিয়ে দেওয়া হয়। আর তারপরেই শনিবার ৩০-৫- ২০২৬ এ( ইউ ডি এন্ড এম এ) দপ্তর থেকে ডায়মন্ড হারবার পৌরসভার বোর্ড ভেঙে দিয়ে প্রশাসক বসানোর নির্দেশ দেয়। আর সেই নির্দেশ কার্যকর করতে রবিবার ৩১-৫- ২০২৬ ডায়মন্ড হারবারের তৃণমূল পরিচালিত বোর্ড ভেঙে পুরো দায়িত্ব প্রশাসকের অধীনে চলে গিয়েছে। ইতিমধ্যে পৌরসভার দায়িত্ব নিয়েছেন ডায়মন্ড হারবারের মহকুমা শাসক অয়ন দত্ত গুপ্ত বলে পৌর প্রশাসন সূত্রে খবর।

 প্রসঙ্গত গত ২৫শে মে সোমবার দক্ষিণ ২৪ পরগনা ডায়মন্ড হারবার পৌরসভার চেয়ারম্যান এর কাছে পদত্যাগ পত্র জমা দিয়েছিলেন ১৬টি ওয়ার্ডের ৮জন তৃণমূল কাউন্সিলর। পরে আরো একজন কাউন্সিলর ইমেইল মারফত তাঁর পদত্যাগ পত্র পাঠিয়েছিলেন। পদত্যাগী কাউন্সিলরদের অভিযোগ ছিল, পৌরসভায় দুর্নীতি, দীর্ঘদিন অনিয়ম বেনিয়ম সর্বোপরি আর্থিক দুর্নীতির অভিযোগে প্রতিবাদ করতে গিয়েই তারা চরম হেনস্থার শিকার। পাশাপাশি পুলিশের অত্যাচারের অভিযোগ তুলেই তাদের পদত্যাগ পত্র জমা দিয়েছেন। তারা হলেন ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দিব্যেন্দু হালদার, ২ নম্বর ওয়ার্ডের মঞ্জু মন্ডল ,৭ নম্বর ওয়ার্ডের ডাক্তার তমাল হালদার ,৮ নম্বর ওয়ার্ডের মৃদুল হালদার, ৯ নম্বর ওয়ার্ডের স্বপন দাস, ১১ নম্বর ওয়ার্ডের অলক হালদার, ১৩ নম্বর ওয়ার্ডের অমিত সাহা, ১৬ নম্বর ওয়ার্ডের দেবকি হালদার এছাড়াও ১৪ নম্বর ওয়ার্ডের পূজা সাহা।

রবিবার দুপুরে ফোন মারফত ডায়মন্ড হারবার পৌরসভার ভেঙে দেওয়ার বিষয় এক প্রশ্নের উত্তরে বাংলা চাণক্য নিউজের প্রতিনিধিকে পৌর চেয়ারম্যান প্রণব দাস বলেন, ,’হ্যাঁ, পৌরবোর্ড ভেঙ্গে দেওয়া হয়েছে। বর্তমান ডায়মন্ডহারবার পৌর সভা প্রশাসকের  অধীনে।

এদিকে পৌর বোর্ড ভেঙে সমস্ত দায়িত্ব প্রশাসকের হাতে চলে যাওয়ার পর ওয়াকিবহাল মহল মনে করছেন,যে কারন দেখিয়ে পদত্যাগী কাউন্সিলারদের অভিযোগ গুলি খতিয়ে দেখে তার পুঙ্খানুপুঙ্খ তদন্ত। পাশাপাশি পৌর জনপরিষেবায় গুলি সচল রাখা ।যাতে জঞ্জাল সাফাই,পানীয় জল,রাস্তার বৈদ্যুতিক লাইট,ডেঙ্গু রুখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের মধ্য দিয়ে জরুরি পরিষেবা গুলি আরও সক্রিয় ভাবে করা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।আগামী দিনে ডায়মন্ডহাবারবার পৌর প্রশাসক নাগরিক পরিষেবার ক্ষেত্রে সবকিছু সুষ্ঠভাবে প্রদান ও পরিচালনা কেমন করেন সেটাইএখন দেখার।

ADVT

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *