সোনারপুরে অভিষেকের উপর হামলার ঘটনায় ধৃত ৫জনের জামিন মঞ্জুর,নির্দেশ বারুইপুর আদালতের  

রাজ্য

বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- সোনাপুরে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এর উপরে হামলার ঘটনায় ধৃত পাঁচজনের জামিন মঞ্জুর করলো দক্ষিণ ২৪ পরগনা জেলার বারইপুর মহকুমা আদালত। সোমবার এই মামলায় অভিযুক্তদের জামিনের নির্দেশ দেন বিচারক। আদালতের এই সিদ্ধান্ত কে কেন্দ্র করে জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।
সূত্রে খবর,দক্ষিণ ২৪ পরগণার  সোনারপুর এলাকায় রাজনৈতিক কর্মসূচি চলাকালীন শনিবার(৩০শে মে ২০২৬) অভিষেক বন্দ্যোপাধ্যায় দুপুরে হামলার অভিযোগ উঠে। আর এই ঘটনার পরই নড়েচড়ে বসে পুলিশ। মোট পাঁচজন অভিযোগ তোকে চিহ্নিত করে তাদের গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে সরকারি কর্মসূচিতে বাঁধা দেওয়া। আইনশৃঙ্খলা বিঘ্নিত করা এবং হামলার চেষ্টা সহ একাধিক ধারায় মামলাল রুজু করা হয়েছিল।

গ্রেফতারের পর অভিযুক্তদের পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হয়। তদন্তকারীরা ঘটনাস্তরে সিসিটিভি ফুটেজ প্রত্যক্ষদর্শীদের বয়ান এবং অন্যান্য প্রমাণ সংগ্রহ করে আদালতে পেশ করেন। দীর্ঘ সুনানির পর  বারুইপুর মহকুমা আদালত পাঁচজনের অভিযুক্তে  জামিন দেয়।
আইনজীবী মহলের মতে এ ধরনের মামলার প্রাথমিক পর্যায়ে জামিন পাওয়া অস্বাভাবিক নয়। তদন্ত সম্পূর্ণ না হওয়া পর্যন্ত আদালত সাধারণত অভিযুক্তদের মৌলিক অধিকার বিবেচনা করে সিদ্ধান্ত নেয়। তবে তদন্তের অগ্রগতি অনুযায়ী পরবর্তী সময়ে মামলার মোড় পরিবর্তন হতে পারে।

প্রসঙ্গত,৩০শে মে সোনারপুরে অভিষেক পৌঁছতেই একেবারে হুলুস্থুল  কান্ড। মৃত তৃণমূল কর্মী সঞ্জু কর্মকারের বাড়িতে যাওয়ার পথেই শনিবার বিকেলের দিকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কে ঘিরে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। প্রথমে তীব্র চোর চোর স্লোগান। তারপরে  ডিম, জুতো ছোঁড়া হয়।সেই সাথে দেখানো হয় কালো পতাকা। প্রবল  বিক্ষোভে পড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় এর সঙ্গে থাকা নিরাপত্তা কর্মীরা কোনক্রমে অভিষেক বন্দ্যোপাধ্যায় কে হেলমেট পড়িয়ে নিয়ে যায়। সেই সময় ছিড়ে যায় অভিষেকের সাদা জামা।
এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, এখনো একমাস হয়নি এর মধ্যে এই অবস্থা। পুলিশকে বারবার বলা সত্ত্বেও এ ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে। এরপর তিনি মৃত তৃণমূল কর্মী বাড়িতে গিয়ে তাঁর পরিবারের সঙ্গে দেখা করে কথা বলেন। পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। সেখানে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘ আমাকে মারার চেষ্টা করা হচ্ছে, মেরে দিক আমাকে।আমি এর শেষ দেখে ছাড়বো।একটা পুলিশ নেই।  দরজা ভাঙ্গার চেষ্টা চলছে’। এদিন কর্মীদের উদ্দেশ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ দেন, এরকম ঘটনা ঘটলে পুলিশকে হোয়াটসঅ্যাপ করে রাখুন। রেকর্ড থাকবে ।আজকের ঘটনা নিয়ে আমি আদালতের দারস্থ হব।
  

ADVT

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *