
বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- দক্ষিণ ২৪ পরগনার জোকার ভারত সেবাশ্রম সংঘের হাসপাতালে সেখানে অত্যাধুনিক নিউরো আইসিইউর(ICU) উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
মঙ্গলবার সন্ধ্যায় দক্ষিণ ২৪ পরগনা জোকার ভারত সেবাশ্রম সঙ্গে যান শুভেন্দু অধিকারী।প্রথমে স্বামী প্রনবানন্দজী মহারাজের আরতি করেন পরে সংঘের মহারাজদের শ্রদ্ধা জানিয়ে তারপর অত্যাধুনিক নিউরো আইসিইউর উদ্বোধন করেন তিনি।
জানা গেছে, নতুন উন্নত চিকিৎসার যাবতীয় সরঞ্জাম,সেই সঙ্গে১৩টি বেড নিয়ে হাসপাতালের নিউরো আইসিইউ ইউনিটটি তৈরী হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বক্তৃতা দিতে গিয়ে রাজ্যে সরকারের কোন পথে চলবে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। তিনি এদিন বলেন, ‘যা বেআইনি, আমরা সেই কাজ করব না। আমাদের মধ্যে কোন অহং থাকবে না’। সেই সাথে তিনি আয়ুষ্মান ভারত যোজনা আওতায় যাতে জোকার ভারত সেবাশ্রম সংঘ হাসপাতালের চিকিৎসা মেলে তাও তিনি দেখবেন বলে জানিয়েছেন। পাশাপাশি ভারত সেবাশ্রম সংঘ এবং সংঘের সন্ন্যাসীদের কাজের ভূয়সী প্রশংসা করেন মুখ্যমন্ত্রী। ক্ষয়িষ্ণ হিন্দু সমাজ একজোট করতে সংঘের উদ্ভব হয়েছিল বলে তিনি এদিন জানান।সেই সাথে তিনি বলেন,’ শিক্ষা ও স্বাস্থ্যে পরিষেবা ফিরিয়ে দেওয়ার পাশাপাশি সনাতনীদের ঐক্যবদ্ধ করার কাজও করে চলেছে সংঘ’। জোকার ভারত সেবাশ্রম সঙ্ঘ হাসপাতালে রাজনৈতিক হিংসায় আক্রান্তরাও পরিষেবা পেয়েছেন বলে তিনি দিন জানান। এদিন শুভেন্দু অধিকারী আরও বলেন, ‘বিগত সরকারের আমলে রাজনৈতিক হিংসায়, ধর্ম বাঁচাতে গিয়ে অনেকেই আক্রান্ত হয়েছেন। তাদের জন্য অনেক সময় সরকারি হাসপাতাল নার্সিংহোমের দরজা বন্ধ ছিল। কিন্তু ভারত সেবাশ্রম সঙ্ঘ তাদের পরিষেবা দিয়েছেন’। জোকার হাসপাতালকে ‘বটবৃক্ষে পরিণত’ করার আশ্বাস দেন তিনি।
সেই সঙ্গে তিনি বলেন,আগের সরকার ছিল দাম্ভিক। আইন মানত না। বর্তমান সরকার কোন বেআইনি কাজ করবে না। এই সরকারে কোন আমিত্ব থাকবে না।এই সরকার জনগনের সরকার।






