
তপন কুমার দাস,বাংলার চাণক্য নিউজ ডেস্ক:-সরকারি টাকায় তৃণমূলের বুথ সভাপতির বাড়ির ভেতরে আস্ত একটা ভ্যাট তৈরীর অভিযোগে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে ডায়মন্ড হারবার মহকুমার মথুরাপুর ১নং ব্লকের দেবীপুরে ।এর প্রতিবাদ জানিয়ে স্থানীয় বাসিন্দাদের বাড়িতে জমে থাকা ময়লা নিয়ে গিয়ে তৃণমূল নেতা স্বরূপ মন্ডল এর বাড়ির ভিতরে থাকা ভ্যাটে ফেলে বিক্ষোভ দেখানোর পাশাপাশি চোর চোর শ্লোগান দেওয়া দেওয়া হয়।
দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর ১ নম্বর ব্লকের দেবীপুরে ১০ নম্বর বুথের তৃণমূল সভাপতি স্বরূপ মন্ডল। স্থানীয়দের অভিযোগ তাঁর নিজের বাড়িতেই গত ২০২৩- ২৪ অর্থবছরের সরকারি বরাদ্দ টাকায় নিজের বাড়ির বাগানে আস্ত একটা ভ্যাট তৈরি করেছেন। এদিকে প্রতিবাদে তার বাড়ির বাইরে বিক্ষোভ দেখানোর পাশাপাশি ‘চোর চোর’ স্লোগান দেন স্থানীয়রা। সেই সাথে তাদের অভিযোগ সরকারি অর্থে তৈরি হলেও ডাস্টবিনে সাধারণ মানুষের ব্যবহারের জন্য কখনও খুলে দেওয়া হয়নি। বাড়ির মূল গেট অধিকাংশ সময় বন্ধ থাকে। ফলে সাধারণ মানুষকে কার্যত সেখানে ময়লা ফেলতে দেওয়া হয়নি বলেই দাবি তাঁদের। বিক্ষোভকারীদের আরও অভিযোগ, ডাস্টবিনটি জাল দিয়ে ঘিরে রাখা হয়েছিল । এদিন বিক্ষোভকারীরা ভ্যাটটির জাল ছিঁড়ে সেখানেই নিজেদের বাড়ির ময়লা ফেলে দেয়। এলাকাবাসীর আরও অভিযোগ, সরকারি আবাসন প্রকল্পের নামে প্রতি পরিবার থেকে ৫ হাজার টাকা এবং শৌচাগার প্রকল্পের নামে ৪০০ টাকা করে আদায়-সহ একাধিক আর্থিক অনিয়ম করেছে তৃণমূল নেতা স্বরূপ মণ্ডল বলে দাবী করেন বিক্ষোভকারীরা।সেই সঙ্গে তাঁরা হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘ভবিষ্যতেও যদি সরকারি ভ্যাট সাধারণ মানুষের ব্যবহারের জন্য খুলে না দেওয়া হয়,, তাহলে ওই তৃণমূল নেতার বাড়ির সামনেই ময়লা জমা করে আরও বড় আন্দোলনে নামবেন তাঁরা’। যদিও প্রশাসন বা তৃণমূল নেতার পক্ষ থেকে কোন বক্তব্য পাওয়া যায়নি।






