
প্রতীকী ছবি–
বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- নাবালিকার দেহ পাওয়ার পর বারুইপুরের ওই একই পুকুর থেকে আবারও উদ্ধার হল মৃতদেহ।
দক্ষিণ ২৪ পরগনা বারুইপুরে ১২ বছরের নাবালিকা দেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছিল। আর ঠিক সেই সময়ে সামনে এলো আর এক রহস্যজনক ঘটনা। রবিবার সকালে নাবালিকা দেহ উদ্ধার হয়েছিল। স্থানীয়দের দাবি ওই একই পুকুরের সোমবারও উদ্ধার হয় আরো একটি পচা গলা দেহ। তবে এখনো পর্যন্ত কোনো পরিচয় পাওয়া যায়নি, ফলে বারুইপুরে এই ঘটনা থেকে কেন্দ্র করে ব্যাপক চঞ্চল্য তৈরি হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হাওয়া দ্বিতীয় মৃতদেহটির সঙ্গে নাবালিকার ধর্ষণ ও খুনের ঘটনার কোনো যোগসূত্র এখনো পর্যন্ত সামনে আসেনি। তবু বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে বারুইপুর থানার পুলিশ। ওই পচা গলা মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। মৃতদের পরিচয়, মৃত্যুর সময় এবং মৃত্যুর কারণ জানতে পারা যাবে বলে মনে করছেন তদন্তকারীরা। ইতিমধ্যে নিখোঁজ ব্যক্তিদের তালিকার সঙ্গে মৃতে মিল খুঁজে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর।
১২ বছরের নাবালিকার মৃত্যুর ঘটনা কে কেন্দ্র করে ৬ সদস্যের একটি বিশেষ তদন্তকারী দল( সিট) গঠন করা হয়েছে, জেলার অভিজ্ঞ পুলিশ আধিকারিকদের নিয়ে গঠিত হয়েছে সিট।মুলত তারাই খতিয়ে দেখছেন পুরো বিষয়টি। অভিযুক্তদের গতিবিধি, ঘটনাস্থলে তথ্য প্রমাণ ফরেন্সিক রিপোর্ট এবং প্রত্যক্ষদর্শীদের বয়ান সবকিছুই খতিয়ে দেখছেন অভিজ্ঞ তদন্তকারীরা । বারুইপুরের ঘটনায় তৎপর প্রশাসন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সোমবারই জানিয়ে দিলেন, “ক্যাপিটাল পানিশমেন্ট “।






