বারুইপুরে নির্যাতিতার বাবাকে সরকারি চাকরি,বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্য

বংলার চাণক্য নিউজ ডেস্ক;- বারুইপুরে নাবালিকার ধর্ষণ-খুন  কাণ্ডের গ্রেফতার হয়েছে ৪ জন। মূল্ অভিযুক্ত প্রভাস মন্ডল পুলিশ এনকাউন্টারে মৃত্যু হয়েছে। পাশাপাশি গণপিটুনিতে মৃত্যু হয়েছে ইন্দ্রজিৎ মন্ডলের। এই ঘটনা গ্রেফতার হয়েছে ৮ জন।ইতিমধ্যে ইন্দ্রজিতের পরিবারকে আর্থিক সাহায্য দেওয়ার সাথে ইন্দ্রজিতের দাদাকে সিভিক ভলেন্টিয়ারের  কাজ দিয়েছে রাজ্য সরকার। আর এবার সূর্যপুরে নিহত নাবালিকার বাবাকে সরকারি চাকরি দিল রাজ্য সরকার। তাঁকে কারা দপ্তরের নিয়োগ করা হয়েছে।
প্রায় ২ সপ্তাহ আগে খাবার কিনতে বাড়ির বাইরে বেরিয়ে ছিল ১২ বছরের ছাত্রী। রাস্তা থেকেই তাঁকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণের পর খুন করা হয়  ।নিখোঁজের ঘটনার কয়েক ঘন্টার মধ্যে পুকুর থেকে দেহ উদ্ধার হয় ওই নাবালিকার। এই ঘটনা  জোর চর্চা শুরু হয়েছিল রাজ্যজুড়ে। তদন্ত নেমে পুলিশ ৬ জনকে গ্রেফতার করেছে। একজনকে এনকাউন্টার করেছে।অন্যদিকে এই ঘটনাকে কেন্দ্র করে নাবালিকাকে ধর্ষণ- খুনের অভিযোগে গণপিটুনিতে মৃত্যু হয় ’নির্দোষ’ ইন্দ্রজিৎ মন্ডলের। আর সেই ঘটনায় নাবালিকা ও ইন্দ্রজিতের পরিবারের পাশে দাঁড়ানোর অঙ্গীকার করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
নাবালিকার দেহ উদ্ধাদের ২দিন পরেই দক্ষিণ২৪পরগণার বারুইপুরে গিয়ে পরিবারের সঙ্গে দেখা করেন তিনি। বারুইপুরের পুলিশ সুপারের দপ্তরে বৈঠক করেন। নির্যাতিতার পরিবারের দাবিগুলোর গুরুত্ব সহকারে শোনেন। পুলিশের শীর্ষ আধিকারিকদের প্রশাসনিক নির্দেশও দেন। মৃত নাবালিকার পরিবারের আবেদন মেনে সূর্যপুরে একটি  পুলিশ ফাঁড়ির উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এছাড়াও এলাকা জুড়ে সিসিটিভি ক্যামেরায় মুড়ে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সঙ্গে মৃত ছাত্রীর স্মরণে লাইব্রেরী নির্মাণের আবেদন জানানো হয়েছে। তবে মুখ্যমন্ত্রী তরফে থেকে সমস্ত ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। আর এবার নিহত নাবালিকা ছাত্রীর বাবাকে সরকারি চাকরি দিল রাজ্য সরকার।

সে সাথে মুখ্যমন্ত্রীর শুভেন্দু অধিকারী জানিয়েছেন, ’পরিবারের সঙ্গে কথা বলে আশ্বাস দিয়েছেন যে কাস্টডি, ট্রায়াল, কনভিকশন এবং এক্সিকিউশন। সমস্ত প্রক্রিয়া তাঁর নজরদারিতেই হবে। এবং এই মামলায় একটি দৃষ্টান্তমূলক নজির তৈরি করা হবে’। পাশাপাশি তিনি বলেন, সরকারের কিছু দায়িত্ব রয়েছে। পরিবারের সম্মতি পাওয়ায় সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা ব্যবস্থা করা হয়েছে। তবে সেই বিষয় নিয়ে বিস্তারিত তিনি বলতে চাননি। তাঁর কথায় ’সরকার কিভাবে পাশে দাঁড়িয়েছে প্রয়োজন হলে পরিবারই তা জানাবে’।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *