
বাংলার চাণক্য নিউজ ডেস্ক: বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত ও আরব সাগরের নিম্নচাপ অক্ষরেখা। এই দুই এর প্রভাবে বৃষ্টিপাত চলছে পশ্চিমবঙ্গে। শুক্রবার পর্যন্ত বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির হলুদ সর্তকতা জারি করা হয়েছে। কোলকাতায় বিক্ষিপ্ত ভাবে দু এক পসলা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পুর্বের জেলা ও উপকূল সংলগ্ন জেলায় ভারী বৃষ্টির হলুদ সর্তকতা ।ভারী বৃষ্টি দক্ষিণ২৪পরগণা,উত্তর ২৪পরগণা,পূর্বমেদিনীপুর,পশ্চিমমেদিনীপ,ঝাড়গ্রাম,বাঁকুড়া,পুরুলিয়া,বীরভূম,বর্ধমান,নদীয়াতেও।
আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে মৌসুমি অক্ষরেখা সক্রিয় হয়ে উঠেছে।রাজস্থান থেকে দিঘা হয়ে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে বিস্তৃত।পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে।এই ঘূর্ণবর্ত থেকে আরব সাগর পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত।এর জেরে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে।শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
বিক্ষিপ্ত ভাবে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি সব জেলাতেই চলবে।আগামীকাল অর্থাৎ উল্টো রথের দিনও বৃষ্টির পূর্বাভাস।আজ ও কাল শুক্রবার বিক্ষিপ্ত ভাবে হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শহরে।তবে বৃষ্টি হলেও অস্বস্তিকর ভ্যাপসা পরিবেশ।হাওয়া অফিস জানিয়েছে,প্রচুর জলীয় বাস্প রয়েছে এর জন্য বৃষ্টি থামলে আর্দ্রতাজনিত অস্বস্তি চলছে।শনিবার সপ্তাহন্তে বৃষ্টিপাত কমবে।মঙ্গলবার পর্যন্ত ভারী বৃষ্টির কোন সম্ভবনা থাকবেনা।
অন্যদিকে উত্তরবঙ্গে রবিবার থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।চলবে মঙ্গলবার পর্যন্ত।বৃহস্পতিবার শুক্রবার বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির হলুদ সর্তকতা।কোচবিহার,মালদা,উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বিক্ষিপ্ত দু এক পসলা বৃষ্টির সম্ভাবনা।রবিবার থেকে মঙ্গলবার ফের বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং জলপাইগুড়ি,কোচবিহার,আলিপুরদুয়ারে।






