চোরবাগানে পদপিষ্টের ঘটনায় মৃত্যু হল দক্ষিণ২৪পরগণার সাতগাছিয়ার স্নেহার , এলাকায় শোকের ছায়া

রাজ্য

প্রতীকী ছবি-

বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- সপ্তমী রাতে ঘটে যাওয়া ভয়াবহ পদপিষ্টের ঘটনায় প্রাণ হারিয়েছেন দক্ষিণ ২৪ পরগনা সাতগাছিয়া বিধানসভার বিষ্ণুপুর থানা এলাকার ১১গ্রামের বাসিন্দা স্নেহা ভান্ডারী (২0) ।চোর বাগান এর ঘটনায় এখনো পর্যন্ত মোট ১৯ জনের মৃত্যু হয়েছে ।আহত হয়েছেন ২৫জন।
স্থানীয় এবং পরিবার সূত্রে জানা গিয়েছে,,স্নেহ ভান্ডারী দক্ষিণ ২৪ পরগনা ডায়মন্ড হারবার পুলিশ জেলার বিষ্ণুপুর থানার পঞ্চানন গ্রাম পঞ্চায়েতের ১১ গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি বিদ্যানগর কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন। একটি সংস্থায় কম্পিউটারের প্রশিক্ষক হিসেবে কাজ করতেন।
পরিবার সূত্রে আরও জানা গেছে, সপ্তমীর দিন অর্থাৎ শনিবার তার হবু স্থানীয় বাসিন্দা স্বামী অভিষেক মন্ডল, স্নেহার ছোট বোন নেহা এবং কয়েকজন বন্ধুদের সাথে নিয়ে কোলকাতায় ঠাকুর দেখতে বেরিয়ে ছিলেন। সন্ধ্যায় চোরবাগান মন্ডপে ঢোকার পর আচমকা  প্রবল বৃষ্টি শুরু হলে, দর্শনার্থীদের মধ্যে হুড়োহুড়ি ওপ্রচণ্ড ভিড়ের চাপে পদপিষ্ট হওয়ার পরিস্থিতি তৈরি হয়। ওই ভিড়ের মধ্যে পড়ে স্নেহা গুরুতর আহত হন। পরে হাসপাতালে তাঁর মৃত্যু হয়। পরিবার সূত্রে আরও জানা গিয়েছে, আগামী বছর অভিষেকের সাথে স্নেহার বিয়ের কথা পাকা হয়েছিল। উৎসবের আনন্দের মাঝে  এই অকাল প্রয়াণে তাঁর পরিবার ও এলাকায় গভীর শোকের ছায়া নেবে এসেছে।। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে। রাজ্য সরকার।পাশাপাশি মৃত ও আহতদের আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে বলে রাজ্য সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে।চোরবাগানের ঘটনায় এখন পর্যন্ত ৭জনকে গ্রেপ্তার করা হয়েছে।  

ADVT

ADVT

ADVT

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *