নতুন সরকারের প্রথম গঙ্গাসাগর মেলা,পরিকাঠামো- প্রস্তুতি খতিয়ে দেখতে ১০ই ডিসেম্বর গঙ্গাসাগরে যাবেন মুখ্যমন্ত্রী

রাজ্য

বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- রাজ্যের রাজনৈতিক পালা বদলের পর এই প্রথম অনুষ্ঠিত হতে চলে গঙ্গাসাগর মেলা ২০২৭। সবদিক দিয়ে এই মেলাকে আরও সুন্দর করে তুলতে শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন নতুন সরকার এই মেলাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। আগামী ১০ই ডিসেম্বর মেলার যাবতীয় প্রস্তুতি   সরজমিনে খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রী নিজে গঙ্গাসাগর সফর করতে পারেন বলে প্রশাসনিক মহলে ইতিমধ্যে জোরজল্পনা শুরু হয়েছে।
এখন পর্যন্ত গঙ্গাসাগর মেলার কাজ কতটা এগিয়েছে, তা খতিয়ে দেখতে শনিবার গঙ্গাসাগরে গিয়েছিলেন, রাজ্যের মুখ্য সচিব,,স্বরাষ্ট্র সচিব সহ রাজ্যের শীর্ষ আধিকারিকরা ।সেই সঙ্গে উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার পুলিশ জেলার এসপি,সুন্দরবন পুলিশ জেলার এসপিও। দীর্ঘক্ষণ বৈঠক এবং পরি দর্শনের পর রাজ্যের মুখ্য সচিব মনোজ আগরওয়াল  সংবাদ মাধ্যম কে জানান, ২০২৭ সালের গঙ্গাসাগর মেলা প্রস্তুতি ইতিমধ্যে জোর কদমে শুরু করে দেওয়া হয়েছে।পুণ্যার্থীদের  জন্য উন্নত ও আধুনিক পরিষেবা নিশ্চিত করা এবং তাদের সামগ্রিক স্বাচ্ছন্দ্যের দিকটি সরকারের বিশেষ নজরে রয়েছে। এমনকি মেলার পরিধি আরও কিছুটা বাড়ানো সম্ভব কিনা তা নিয়ে বিচার-বিশ্লেষণ চলছে। মুখ্য সচিবের মতে, এত বিশাল আকারের একটি জনসমাগম সফল করতে সরকারের একাধিক দপ্তরের মধ্যে নিখুঁত সমন্বয় ও সহযোগিতা প্রয়োজন। যা এখন থেকেই সুচারু ভাবে পরিচালনা করা হচ্ছে।

এদিন তিনি কপিল মুনির মন্দির, মুল মেলা প্রাঙ্গণ এবং পুণ্যার্থীদের জন্য তৈরি বিভিন্ন পরিষেবা কেন্দ্র ঘুরে দেখেন। জানা গেছে আসন্ন গঙ্গাসাগর মেলায় সর্বভারতীয় স্তরের বিজেপির একাধিক হেভিওয়েট নেতা এবং বেশ কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রী রাজ্যে আসার প্রবল সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেশের বিভিন্ন শিল্প পতিরাও এমেলায় অংশ নিতে পারেন বলে সূত্রের খবর। প্রশাসনের পক্ষ থেকে আরও জানা গিয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে আগত পূণ্যার্থীদের জন্য এবার একগুচ্ছ পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য -যারা একদিনে ঘুরতে আসতে চান এবং দীর্ঘ পথ ও জলপথের ঝক্কি এড়াতে চান তাদের জন্য হেলিকপ্টার পরিষেবা চালু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক্ষেত্রে উন্নত যাতায়াতের সুবিধার জন্য ১০টি হেলিকপ্টার চালানোর প্রস্তাব নেওয়া হয়েছে। পাশাপাশি প্রশাসনিক কাজকর্মের জন্য হেলিকপ্টার ব্যবহার করা হবে। তবে হেলিকপ্টারের টিকিট বুকিং, নির্দিষ্ট সময়সূচি এবং ভাড়ার বিস্তারিত তথ্য এখনো পর্যন্ত রাজ্য সরকারের তরফে প্রকাশ করা হয়নি।  

ADVT

ADVT

ADVT

ADVT

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *