
বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- সমাজমাধ্যমে উসকানি, প্ররোচনামূলক কনটেন্ট সংখ্যা ক্রমেই বাড়ছে। ভুয়ো খবর ছড়িয়ে পড়ছে ঝড়ের গতিতে। এর ফলে বৃদ্ধি পাচ্ছে সাইবার অপরাধের সংখ্যা আর এসবের বিরুদ্ধে এবার পদক্ষেপ করতে আর্জি জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কে চিঠি লিখলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন, এসব রুখতে কড়া আইন আনতে হবে। সেই সাথে ডিজিটাল প্লাটফর্ম নিয়ে জনসচেতনতা বৃদ্ধি করাও প্রয়োজন।
বর্তমান সময়ে বাড়ছে সাইবার অপরাধের সংখ্যা। এর মধ্যে ডিজিটাল অ্যারেস্ট, ওটিপি জালিয়াতি, পরিচয় জালিয়াতি, এমনকি আর্থিক জালিয়াতির এই সংখ্যা দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। আর এদের ফাঁদে পা দিয়ে ক্ষতিগ্রস্ত হতে হচ্ছে সাধারণ মানুষকে। আবার বহু ক্ষেত্রে উস্কানিমূলক পোস্ট এবং সাইবার অপরাধ সমাজের বৃহত্তর অংশের মানুষকে প্রভাবিত করছে। যেমন শিশু, বয়স্ক মানুষ এবং মহিলারা এর শিকার হচ্ছেন।
পাশাপাশি সমাজের মাধ্যমে বিভিন্ন ঘটনা, ভুয়ো ভিডিও ছড়িয়ে পড়ছে। সাম্প্রতিক রাজ্যের কয়েকটি ঘটনা এই ধরনের হাজারও উদাহরণ রয়েছে।সমাজ মাধ্যমে পোস্ট করা নিয়ে সতর্ক করতে হয়েছে পুলিশকেও। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিঠিতে দাবি করেছেন এ ধরনের পোস্টের ফলে সমাজের শান্তি বিঘ্নিত হওয়ার পাশাপাশি সাম্প্রদায়িক হিংসা ছড়িয়ে পড়ার মতো পরিস্থিতি তৈরি হচ্ছে। এসব রুখতে কড়া পদক্ষেপ প্রয়োজন। সেই সাথে চিঠিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবেদন জানান ,সাইবার স্পেসে উস্কানিমূলক বিষয়বস্তু তৈরি এবং প্রচার এবং অপরাধমূলক উদ্দেশ্য নিয়ে সংঘটিত কর্মকাণ্ডের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ হিসেবে কঠোর আইন বিধানের জরুরি প্রয়োজন। সেই সাথে অনলাইনে তথ্য মূল্যায়ন করা এবং সন্দেহজনক কার্যকলাপ গুলি অবিলম্বে রিপোর্ট করার জন্য নাগরিকদের ডিজিটাল সচেতনতা বৃদ্ধি করাও জরুরি।

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন:- ৯১৫৩০৪৩৩৮০
