
বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- নরেন্দ্রপুর এক যুবকের রহস্য মৃত্যু। ফ্ল্যাট থেকে উদ্ধার হলো গুলিবিদ্ধ দেহ। মৃত যুবকের নাম অরূপ মন্ডল (৩৭)। ঘটনাস্থল থেকে দুটি আগ্নেয়াস্ত্র ও ৬রাউন্ট গুলি উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা রাজপুর সোনারপুর এলাকার নরেন্দ্রপুর থানার নবগ্রাম এলাকায়। ঘটনা কে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।এই ঘটনা ইতিমধ্যে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।যদিও এই ঘটনা প্রসঙ্গে স্থানীয় বাসিন্দারা সংবাদমাধ্যমে মুখ খুলতে চাননি।
পুলিশও পরিবার সূত্রে জানা গিয়েছে, ওই ফ্ল্যাটে একাই থাকতে অরূপ মন্ডল। মৃতের পরিবারের দাবি রবিবার মাঝরাতে প্রায় একটা নাগাদ এক পরিচিত ব্যক্তির মাধ্যমে অরূপের মামা শংকর নস্কর খবর পান ফ্লাটে ঝামেলা চলছে।এরপর দ্রুত তিনিও তাঁর পরিবারের সদস্যরা ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে দেখেন, ঘরের মধ্যে যুবকের গুলিবিদ্ধ দেহ পড়ে রয়েছে। পাশে পড়ে রয়েছে একটা বন্দুক।রক্তে ভেসে যাচ্ছে ঘর। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে নরেন্দ্রপুর থানার পুলিশ। দেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠায় ।ইতিমধ্যে এই ঘটনায় অরূপের বান্ধবী প্রিয়ঙ্কা দাস এবং তাঁর এক বন্ধু রাজুকে গ্রেফতার করেছে পুলিশ। ঠিক কি কারনে এধরনের ঘটনা ঘটেছে তা জানার চেষ্টা চালাচ্ছেন অভিজ্ঞ তদন্তকারীরা।

ADVT



ADVT


