অস্বস্তিকর ভ্যাপসা গরমের জন্য পশ্চিমবঙ্গে-৫দিনের সতর্কতা জারি

রাজ্য

বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- অস্বস্তিকর ভ্যাপসা গরমের জন্য পশ্চিমবঙ্গে পাঁচ দিন হলুদ সতর্কতা জারি করা হলো। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে গরমের দাপট বেশি থাকবে এর মধ্যে কয়েকটি জেলায় অল্প বিস্তার বৃষ্টিও হবে। আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, আগামী চার দিন পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় সর্বোচ্চ তাপমাত্রা-  এক্ষেত্রে দিনের তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পাবে। তারপর অবশ্য তাপমাত্রা বিশেষ কোন হেরফের হবে না।
দক্ষিণবঙ্গে  কোন জেলায় হলুদ সতর্কতা জারি হয়েছেএক ঝলকে দেখে নেওয়া যাক
১) সোমবার দক্ষিণবঙ্গের সব জেলায় কোলকাতা, হাওড়া, ,হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর,পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া ,পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ,,নদীয়া, আবহাওয়া শুস্ক থাকবে।
২) মঙ্গলবার অর্থাৎ চৈত্র সংক্রান্তির দিন পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমানের কয়েকটি অংশে মানুষকে ভ্যাপসা গরম ও আদ্রতা জনিত অস্বস্তিকর অবস্থার মুখে পড়তে হবে। আর তার জন্যই এই জেলাগুলিতে হলুদ সর্তকতা জারি করা হয়েছে।
৩) বুধবার পহেলা বৈশাখের দিন গরমের জন্য পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমানের হলুদ সতর্কতা জারি করা হয়েছে। ওই জেলাগুলিতে ভ্যাপসা গরম থাকবে সঙ্গে আর্দ্রতা জনিত অস্বস্তি চরমে উঠবে।
৪)  বৃহস্পতিবার, শুক্রবার এবং শনিবার ভ্যাপসা গরম ও আর্দ্রতা জনিত অসস্তিতে নাজেহাল হবে পুরুলিয়া বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর,এবং পশ্চিম বর্ধমান এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
এবার এক ঝলকে দেখে নেওয়া যাক কোন কোন জেলায় বৃষ্টি হবে—-

১) মঙ্গলবার ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর,এবং পূর্ব মেদিনীপুরের একটি বা দুটি অংশে বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হবে।
২) বুধবার ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান ,পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদের একটি বা দুটি অংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হবে।
৩) বৃহস্পতিবার পুরুলিয়া, বাঁকুড়া ,পশ্চিম বর্ধমান,,বীরভূম এবং মুর্শিদাবাদের একটি বা দুটি অংশে বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হবে।

৪) শুক্রবার মুর্শিদাবাদ, নদিয়া এবং বীরভূমের একটি বা দুটি অংশে বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টি হবে।


এবার উত্তরবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টি হবেএক জলকে দেখে নেওয়া যাক

 ১) সোমবার এবং মঙ্গলবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ,আলিপুরদুয়ার এবং কোচবিহারের একটি বা দুটি অংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হবে। বাকি তিনটি জেলায় অর্থাৎ উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা আবহাওয়া শুষ্ক থাকবে।
২) বুধবার বৃহস্পতিবার শুক্রবার এবং শনিবার- দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিংপং এর কয়েকটি অংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদার একটি বা দুটি অংশে বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টি হতে পারে।  

ADVT

ADVT

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *