
বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- দক্ষিণ ২৪ পরগনা কুলপিতে এক তৃণমূল বুথ সভাপতি বাড়ি থেকে উদ্ধার হল আগ্নেয়াস্ত্র ও প্রচুর বোমা। আর এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় কুলপি থানার দৌলতপুর গ্রামে। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ হানা দেয় ওই নেতার বাড়িতে। উদ্ধার হয় ১৮টি তাজা বোমা একটি দেশি আগ্নেয়াস্ত্র ও ছয় রাউন্ড কার্তুজ ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, কুলপি থানা এলাকার দৌলতপুর গ্রামের বাসিন্দা তৃণমূল বুথ সভাপতি মনিরুজ্জামান হালদারের বাড়িতে বোমা ও আগ্নেয়াস্ত্র মজুদ রয়েছে বলে গোপন সূত্রে খবর পায় পুলিশ। এ বিষয়ে কুলপি থানার ওসির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ওই বাড়ি ঘিরে রেখে অভিযান চালায়। আর সেখানেই পাওয়া যায় ১৮টি তাজা বোমা ও একটি দেশি আগ্নেয়াস্ত্র। ছয়টি কার্তুজ। অস্ত্র ও বোমা উদ্ধারের ঘটনার তদন্ত শুরু করেছে কুলপি থানার পুলিশ। ঠিক কোথা থেকে এল বিপুল পরিমাণে অস্ত্র !এ ঘটনায় কারা যুক্ত রয়েছে এবং ঠিক কি কারনে এই বিপুল পরিমাণে অস্ত্র মজুত করা হয়েছিল। সে বিষয়গুলি খতিয়ে দেখছেন অভিজ্ঞ তদন্তকারীরা। ধৃত কে আজই আদালতে পেশ করে পুলিশ হেফাজতে নিয়ে আরও জিজ্ঞাসাবাদ করে অন্য কে বা কারা জড়িত আছে সে বিষয়ে আরও জিজ্ঞাসাবাদ চালাতে পারে বলে তদন্তকারী সূত্রের খবর।






