
বাংলার চাণক্য নিউজ ডেস্ক :- দক্ষিণ ২৪ পরগনা রাজপুর সোনারপুর পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের মিলন পল্লী এলাকায় ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। টানা বৃষ্টির জল জমে গিয়েছিল এলাকায়। আর সেই জল নামাতে গিয়ে ডুবে মৃত্যু হল এক সাফাই কর্মীর। মৃত ওই সাফাই কর্মীর নাম জয়ন্ত ঘোষ(৪৩)। এই ঘটনা পর এলাকায় শোকের ছায়া নেমে আসে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাত থেকে মঙ্গলবার পর্যন্ত টানা বৃষ্টিতে কোলকাতা সহ দক্ষিণ২৪পরগণার বিভিন্ন এলাকা জলমগ্ন হয়। কোথাও হাঁটু পর্যন্ত জল আবার কোথাও একটু বেশি জমা জল। এদিকে দক্ষিণ ২৪ পরগনা রাজপুর সোনারপুর পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডে জমে ছিল জল। কোনভাবেই জমা জল সরানো সম্ভব হচ্ছিল না। পুরসভার অস্থায়ী সাফাই কর্মী জয়ন্ত ঘোষ নিজে উদ্যোগ নিয়ে বিকেলে ম্যান হলে ঢাকনা খুলে সাপাইয়ের কাজ শুরু করেন। স্থানীয় বাসিন্দারা জানান ,ম্যানহোলের মুখে প্রচুর প্লাস্টিক এবং আবর্জনা জমে ছিল। অন্য কর্মীরাও তাকে ম্যানহোলে নামতে বারণ করেছিল।। কিন্তু জয়ন্ত ঘোষ তাঁরা নিজের উদ্যোগেই নিচে নামেন। তখনই জলের চাপে তাঁকে নিচে টেনে নিয়ে যায়। তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। পরে তাঁর দেহ ঘটনাস্থল থেকে প্রায় ১০০ মিটার দূরে অন্য একটি ম্যানহোলে পাওয়া যায়। স্থানীয়দের সহযোগিতায় জয়ন্তকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
দুর্ঘটনা প্রসঙ্গে রাজপুর সোনারপুর পৌরসভার চেয়ারম্যান পল্লব কুমার দাস মৃতের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। সংবাদ মাধ্যমিকে তিনি জানান ,বৃহস্পতিবার ময়নাতদন্তির জন্য দেহ হাসপাতালে পাঠানো হবে। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন:- ৯১৫৩০৪৩৩৮০
