
প্রতীকী ছবি-
বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- বাড়িতেই বাজি তৈরি করে মজুত করা হয়েছিল আর তাতেই আচমকাই বিস্ফোরণ। এই ঘটনায় মৃত্যু হল ১৪ বছর বয়সে কিশোরের। নাম ঋজু পাইক। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো দুজন। তারা হাসপাতালে চিকিৎসাধীন। রবিবার সন্ধ্যায় দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ডহারবার থানা এলাকার বারদ্রোণ নস্কর পাড়ায় ঘটনাটি ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার সন্ধ্যায় আচমকায় বিকট শব্দে নস্কর পাড়ায় চেঁচামেচি শুরু হয়ে যায়। তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকায়। স্থানীয় প্রতিবেশী স্বপন হালদার নামে এক ব্যাক্তির বাড়িতে মজুদ ছিল প্রচুর বাজি এবং বাজি তৈরির মশলা। কোনভাবে তাতে আগুন লেগেই বিস্ফোরণ ঘটে। স্থানীয় মানুষজন প্রথমে আগুন নেভাতে চেষ্টা করো ব্যর্থ হয়। দ্রুত সেই আগুন ছড়িয়ে পরে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ এবং দমকল। রাতে অন্ধকারে উদ্ধার কাজ ব্যাহত হয়। পরে জেনারেটরের মাধ্যমে আলো জ্বেলে চলে আগুন নেভানোর কাজ শুরু হয়।
আরো জানা গিয়েছে,রিজু পাইক নামে কিশোরের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছে আরো দুজন। তাদের উদ্ধার করে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার তদন্ত শুরু করেছি পুলিশ এবং দমকল।

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন:-৯১৫৩০৪৩৩৮০
