
বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- ফের কাকদ্বীপে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই যুবকের।বুধবার গভীর রাতে টোটোর পিছনে পণ্যবাহী গাড়ী ধাক্কা মেরে নয়নজুলিতে উল্টে ঘটনাস্থলে মৃত্যু হয় অমল দাস (৪০) ও বুদ্ধদেব দাস (৪৮)। অমলের বাড়ি কাকদ্বীপের হরিপুর জেলে পাড়ায়। বুদ্ধদেব নামখানার মৌসুনির বাসিন্দা।এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন বুদ্ধদেবের দাদা,তাঁকে কাকদ্বীপ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার গভীর রাতে একটি টোটো কাকদ্বীপ থেকে নামখানার দিকে যাচ্ছিল, সে সময় ১১৭নং জাতীয় সড়কে কাকদ্বীপ মুরগ পোল্টির কাছে একটি দ্রুত গতিতে আসা পণ্যবাহী গাড়িটি নিয়ন্ত্রন হারিয়ে ওই টোটোর পিছনে সজোরে ধাক্কা মারে। এরপরই ওই টোটো ওই পণ্যবাহী গাড়িটি ১১৭ নম্বর জাতীয় সড়কের পাশে থাকা নয়ানজুলিতে উল্টে যায়। এই ঘটনায় তিন জন গুরুতর আহত হয়। দুর্ঘনার খবর পেয়ে
স্থানীয় বাসিন্দারা এবং পরে পুলিশ এসে আহতদের উদ্ধার করে কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা অমল দাস,বুদ্ধদেব দাসকে এই দুই জনকে মৃত বলে ঘোষণা করেন। এবং গুরুতর আহত বদ্ধদেবের দাদা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। দুটি মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়ে দেওয়া হয়েছে। ঘটনার পর পণ্যবাহী গাড়ীর চালক পলাতক।তার খোঁজ শুরু করেছে পুলিশ।ঠিক কি কারনে এই দুর্ঘটনা ঘটেছে তার প্রকৃত বিষয়টি জানতে তদন্ত চালাচ্ছে কাকদ্বীপ থানার পুলিশ।

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন:- ৯১৫৩০৪৩৩৮০
