বঙ্গোপসাগরে শক্তি বাড়িয়ে ধেয়ে আসছে অর্ণব, কতটা প্রভাব পড়বে দক্ষিণ২৪পরগণা সহ রাজ্যে অন্যান্য জেলায় ?

রাজ্য

ফাইল, প্রতীকী ছবি-

বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- ধীরে ধীরে বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব। আবহাওয়া দপ্তরে পূর্বাভাস অনুযায়ী পূর্ব- মধ্য বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপটি আজ সোমবার ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। আগামী বুধবার দুপুরে অর্ণব মধ্যপ্রদেশের বিশাখাপত্তানাম ও বাপতলার মধ্যবর্তী কোন জায়গায় তীব্রগতিতে আছড়ে পড়তে পারে। স্থলভাগে ঢোকার সময় অন্ধ উপকূলের ঝড়ের গতিবেগ হতে পারে ঘণ্টায় ১৪০ কিলোমিটার।


এক্ষেত্রে অর্ণবের। প্রভাব বাংলায় কি পড়তে চলেছে? এই প্রশ্ন এখন সকলের মুখে মুখে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী অর্ণবের সরাসরি প্রভাব প্রত্যক্ষ প্রভাব বাংলাতে না পড়লেও রাজ্য জুড়ে ব্যাপক পরোক্ষ প্রভাব দেখা দেবে। উপকূলীয় অঞ্চল থেকে শুরু করে উত্তরবঙ্গ সব জায়গাতেই বৃষ্টি ও দুর্যোগের সম্ভাবনা ।আজ সোমবার আবহাওয়া শুষ্ক  থাকলেও মঙ্গলবার থেকে পরিস্থিতি বদলাতে শুরু করবে। মঙ্গলবার থেকে দক্ষিণ বঙ্গের জেলা গুলিতে আবহাওয়ার পরিবর্তন শুরু হবে। এর মধ্যে কোলকাতা ,হাওড়া, হুগলি,দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গাম এর কিছু অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। তবে উত্তরবঙ্গের জেলাগুলোতে আবহাওয়ার শুষ্ক  থাকবে। বুধবার থেকে দক্ষিণবঙ্গে দুর্যোগ আরো বাড়বে।
বুধবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে  ও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের দুই মেদিনীপুর, ঝাড়গাম, পুরুলিয়া ও বাঁকুড়া জেলায় ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে।

 অন্যদিকে উত্তরবঙ্গের দার্জিলিং ,জলপাইগুড়ি এবং পার্শ্ববর্তী রাজ্য সিকিমেয় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শুক্রবার উত্তরবঙ্গের দার্জিলিং ,জলপাইগুড়ি, কালিম্পং ,আলিপুরদুয়ার এবং সংলগ্ন সিকিমে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে ।আরো জানা গেছে ,বুধবার থেকে শুক্রবার পর্যন্ত কোলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি সমস্ত জেলায় একটানা বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া দপ্তর তরফ থেকে জানানো হয়েছে।  

ADVT

ADVT

ADVT

ADVT

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *