মগরাহাটে দুঃসাহসিক চুরির পর্দাফাঁস ! উদ্ধার অলঙ্কার ও নগদ, গ্রেপ্তার ৩

রাজ্য

তোতন দাস,বাংলার চাণক্য নিউজ ডেস্ক:-  অসুস্থ ছেলেকে নিয়ে কোলকাতায় চিকিৎসার জন্য বাড়ি থেকে বেরিয়েছিলেন গৃহবধূ ও তাঁর স্বামী ।বাড়ি ফিরে এসে দেখলেন ঘরের আলমারি থেকে সোনার গহনা এবং নগদ টাকাও উধাও।ঠিক কি করবেন বুঝতে পারছিলেন না। শেষমেশ ওই গৃহবধূ সোজা থানায় গিয়ে সব কথা খুলে বললেন। অভিযোগও দায়ের করেন। অভিযোগ পেয়ে দ্রুত ঘটনার তদন্ত শুরু করে পুলিশ ।উদ্ধার হয় প্রায় ১০ লক্ষ টাকার খোয়া যাওয়া সোনার গহনা এবং নগদ পঁচিশ হাজার টাকা।এই ঘটনায় গ্রেফতার তিনজন ।ঘটনাটি ঘটেছে মগরাহাট  থানা এলাকার মৌখালীর হেঁড়িয়াতে।


জানা গেছে, সম্প্রতি দক্ষিণ ২৪ পরগনা মগরাহাট থানা এলাকার মৌখালীর হেঁড়িয়ার বাসিন্দা ব্যবসায়ী সাইফুর আলি খান এর  বাড়িতে একটি বড়সড় চুরির ঘটনা ঘটে। অভিযোগ ওই ব্যবসায়ীর পরিবারের অনুপস্থিতির সুযোগে দুষ্কৃতীরা বাড়িতে ঢুকে প্রায় ১০ লক্ষ টাকার সোনার গয়না এবং নগদ ২৫ হাজার টাকা নিয়ে চম্পট দেয়। এরপরই ওই পরিবারের তরফ থেকে মগরাহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। দ্রুত ঘটনার তদন্তের নামে  পুলিশ।
তদন্তকারী সূত্রে জানা গিয়েছে ,এক্ষেত্রে কোন সিসিটিভি ফুটেজ ছিল না ,একেবারে নতুন গ্যাং হওয়ায় অভিযুক্তদের চিহ্নিত করতে কিছুটা সমস্যা হলেও অভিজ্ঞ তদন্তকারীরা  ওই এলাকা থেকেই  ৩ অভিযুক্তদের গ্রেফতার করে । পাশাপাশি উদ্ধার করা হয় খোয়া-যাওয়ার সোনার গহনা এবং নগদ টাকা।ধৃতদের রিমান্ডে নেওয়া হয়েছে।ওদের সঙ্গে অন্য কেউ জড়িত আছে কিনা এবং আগে এমন কোন ঘটনা ঘটিয়ে ছিল কিনা  তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।  

 এ বিষয়ে ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (জোনাল ) মিথুন কুমার দে  জানান, “মগরাহাট থানা এলাকার মৌখালীর হেঁড়িয়ার বাসিন্দা ব্যবসায়ী সাইফুল আলি খান। উনি ৩-৪ দিনের জন্য বাড়িতে ছিলেন না। কোলকাতার বাড়িতে ছিলেন। এই সময়ে ওনার বাড়িতে চুরির ঘটনা ঘটে।এই ঘটনাতে মগরাহাট থানা তৎপরতার সঙ্গে খোয়া যাওয়া প্রায় ১০-১২লক্ষ টাকার গয়না এবংনগদ ২৫হাজার টাকা উদ্ধার করা হয়েছে। এই ঘটনাই যুক্ত থাকার অভিযোগে হেঁড়িয়ার বাসিন্দা তিন অভিযুক্ত শেখ হাসিদ ,খোকন খান এবং ইজাজ আলি খান কে গ্রেফতার করা হয়েছে।আজ ওদেরকে রিমান্ডে নেওয়া হয়েছে। এদের সঙ্গে অন্য কোন কেউ যুক্ত আছে কিনা সেই বিষয়গুলি খতিয়ে দেখা হবে। পাশাপাশি টিআই প্যারেডের মধ্য দিয়ে আমরা গয়না এবং নগদ ফেরত দেবো”।  

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন:- ৯১৫৩০৪৩৩৮০

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *