শ্বাসরোধ করে স্ত্রীকে খুন ! গ্রেপ্তার স্বামী, ডায়মণ্ডহারবারে চাঞ্চল্য  

রাজ্য

বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- পরিবারে স্বামী- স্ত্রী গন্ডগোল। শ্বাসরোধ করে স্ত্রীকে খুন  করল স্বামী।ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা ডায়মন্ড হারবার থানা এলাকার দক্ষিণ শেওড়দার বাকির মোড় গ্রামে। অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত গৃহবধূর নাম তাজলিমা বিবি(২৪)। বেশ কয়েক বছর আগেই হটুগঞ্জের বাসিন্দা তাসলিমার সঙ্গে বিয়ে হয় নেতড়া দক্ষিণ শেওড়দা গ্রামের সাবির মোল্লা সঙ্গে। তিনি পেশায় একজন দর্জি ।তাদের এক চার বছরের কন্যা সন্তান রয়েছে ।জানা গেছে, দীর্ঘদিন ধরে স্বামী স্ত্রী সঙ্গে অশান্তি চলছিল । এই গন্ডোগোলের পর  তাজনিমা বাপের বাড়িতে চলে আসেন বলে জানা গিয়েছে। পরে তাঁর স্ত্রীকে বুঝিয়ে নিজের বাড়িতে ফিরেয়ে নিয়ে আসে স্বামী। এরপরই  শুরু হয় তাঁর উপরে অত্যাচার বলে অভিযোগ।
বুধবার মেয়েকে স্কুল থেকে নিয়ে শ্বশুর বাড়িতে রেখে আসেন সাবির মোল্লা। রাতে স্বামী-স্ত্রী গন্ডগোল বাঁধে। অভিযোগ তখন স্ত্রীকে ব্যাপক মারধরের পর শ্বাস রোধ করে খুন করে সাবির বলে অভিযোগ।খবর পেয়ে পরে পুলিশ সাবিরের বাড়িতে যায়, গেটের তালা খুলে উদ্ধার করা ওই গৃহবধূর দেহ। শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। তবে দেহ ময়না তদন্তে পাঠিয়েছে।  পুলিশ দাবি করেছে, বুধবার রাতেই অভিযুক্ত সাবির মোল্লাকে গ্রেপ্তার করে পুলিশ।
ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।এবিষয় ডায়মণ্ডহারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার জোনাল মিতুন কুমার দে জানান, “ডায়মণ্ডহারবারের নেতড়া গ্রাম পঞ্চায়েত এলাকার দক্ষিণ শেওড়দা গ্রামে স্বামীর হাতে স্ত্রী খুন হয়েছে।মুলত এখন পর্যন্ত যা পাওয়া গেছে, শ্বাসরোধ করে খুন করা হয়েছে। ঘটনার অভিযুক্ত খুনের কথা স্বীকারও করেছে।আমারা আজ অভিযুক্তকে আদালতে পাঠানো হয় এবং তাকে ৭দিনের রিমান্ডে আমরা পেয়েছি।বাকি যদি কিছু অ্যাঙ্গেল থেকে থাকে সেগুলি দেখব” ।  

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন:- ৯১৫৩০৪৩৩৮০

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *