উস্তির রাজ্য সড়কের পাশ থেকে উদ্ধার মানুষের কাটা-পা! তদন্তে পুলিশ

রাজ্য

বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- রাজ্য সড়কের পাশে পড়ে রয়েছে মানুষের কাটা পা। আর এই ঘটনার খবর চাউর হতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার মহকুমার উস্তিতে । খবর পাওয়ার পর তদন্তে নামে উস্তি থানার পুলিশ। কাটা পা- টি ময়নাতদন্তের জন্য ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের পুলিশ মর্গে পাঠানো হয়েছে। শুরু হয়েছে তদন্ত।


স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার মহকুমার অন্তর্গত উস্তির থানা এলাকার সরাচিতে রাজ্য সড়কের পাশে  ঝোপের মধ্যে পড়ে রয়েছে কাটা পা। তবে সেটি ব্যান্ডেজ জড়ানো ছিল। আর এই ঘটনা জানার পর স্থানীয় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। তৈরি হয় আতঙ্কের পরিবেশ। এরপরই  পুলিশ খবর পায়। উদ্ধার করে  কাটা পা-টি ।পাশাপাশি ময়না তদন্তের জন্য পাঠানো হয়। শুরু হয়েছে তদন্ত ।এ বিষয়ে ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার(জোনাল) মিতুন কুমার দে জানান, “ স্থানীয় মানুষজনের কাছ থেকে  খবর পাই, একটা পা পড়ে রয়েছে উস্তির সরাচি এলাকার রাজ্য সড়কের পাশে। এ পর উস্তি থানা পুলিশ সেখানে গিয়ে পর্যবেক্ষণ করার পর এই পায়ের ব্যান্ডেজ জড়ানো আর সেখানেই একটি স্টিকার দেখতে পায়। ওটা থেকে আমরা জানতে পারি, মেডিকেল বর্জ্য। কি কারনে ওখানে পৌঁছল? হয়তো একটার সঙ্গে একটা যোগাযোগ আছে।ধামুয়া- মগরাহাট অঞ্চলের মেডিকেল বর্জ্য নিয়ে যারা যায়। তবে এটা আমাদের প্রাথমিক অনুমান। এ বিষয় নিয়ে সরকারি চিকিৎসকদের সঙ্গে কথা বলেছি। সেখান থেকে জানা গেছে, এটা অস্ত্রোপচারের পর বাদ দেওয়া পা। সেইসঙ্গে এই ঘটনায় ইতিমধ্যে কেস শুরু হয়েছে। পাশাপাশি   এই ঘটনায় কারও গাফিলতি আছে কিনা সেগুলি খতিয়ে দেখা হচ্ছে”। 

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন:- ৯১৫৩০৪৩৩৮০

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *