ফলতা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে ‘ইলিশ উৎসব’,মাছ ভাপা-ভাজায় চেটেপুটে স্বাদ ! আহ্লাদে আটখানা খুদে পড়ুয়ারা

রাজ্য শিক্ষা

তোতন দাস,বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- প্রাথমিক বিদ্যালয়ে ইলিশের উৎসব।নিম্নচাপের প্রভাবে কখনও ভারী আবার কখনও ঝিরিঝিরি বৃষ্টি চলছে বেশ কয়েকদিন ধরে। আর সে সময়ই খুদে পড়ুয়াদের পাতে পড়ল রূপালি শস্য। সরু চালের সাদা ভাতের সঙ্গে ইলিশের তেল দিয়ে  আলু ভাতে মাখা,একদম কড়া করে ইলিশ মাছ ভাজা,সঙ্গে ইলিশ ভাপা। ইলিশের একাধিক পদ চেটেপুটে খেলে কচিকাঁচারা। শুক্রবারে মিড ডে মিলে কচিকাঁচাদের মুখের স্বাদ বদলাতে এই অভিনব উদ্যোগ নিয়েছিল ডায়মন্ড হারবার মহকুমার ফলতা অবৈতনিক  প্রাথমিক বিদ্যালয় কর্তৃপক্ষ ।


ফলতা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে ৪২৫ জন ছাত্র-ছাত্রী । স্কুলের শিক্ষক সংখ্যা ৭জন।ছাত্র-ছাত্রীরা অধিকাংশই আসে গ্রামের প্রান্তিক পরিবার থেকে। মধ্যাহ্ন ভোজে স্কুলে নিত্যদিন কচিকাঁচাদের পাতে পড়ে হয় খিচুড়ি না হয় সাদা ভাত। সঙ্গে সিদ্ধ ডিম কিংবা সয়াবিনের তরকারি। আবার কোন কোন দিন সিদ্ধ ডিমের পরিবর্তে ডিমের ঝোল অথবা সবজির ঘ্যাঁট। তবে প্রতিদিন একই খাবার  খুদে পড়ুয়াদের মুখের রোচে না ।তবে কিছুটা স্বাদ বদল করতে এদিন একঘেয়ে খাবার দাবার পরিবর্তে ইলিশ উৎসবের আয়োজন করল স্কুল কর্তৃপক্ষ।


স্কুলে ইলিশ উৎসবের আয়োজনে খুব খুশি ছাত্রছাত্রীরা। এক অভিভাবক  বলেন, “ স্কুলে ইলিশ উৎসব” আমাদের আশপাশের স্কুলে কোথাও এমন উদ্যোগ আগে কখনও দেখিনি। সেই সাথে স্কুল কর্তৃপক্ষ এবং প্রধান শিক্ষককে ধন্যবাদ জানিয়েছেন।
এ বিষয়ে,স্কুলের প্রধান শিক্ষক তিলক নস্কর জানান, “শোনা যায়  ডায়মন্ড হারবারে ইলিশ দারুন টেস্ট কিন্তু অধিকাংশই নয় কোলস্টোরে মজুদ হয় অথবা রপ্তানি হয়ে যায়। সেই সাথে ইলিশের অগ্নিমূল্য বাজার। এলাকার প্রান্তিক পরিবার ছেলে মেয়েগুলোর ইচ্ছা থাকলেও ইলিশের স্বাদ থেকে পুরোপুরি বঞ্চিত। তাই কচিকাঁচাদের মুখ গুলোর দিকে তাকিয়ে আমরা ঠিক করেছিলাম অন্তত ইলিশের মরশুমে তাদের ইলিশ খাওয়াবোই। আর যখন খাওয়াবো তখন ডায়মণ্ডহারবারের বড় ইলিশ খাওয়াবো। এখন বাজারে প্রায় ৭০০ -৮০০ গ্রাম ইলিশের দাম  ৯০০ টাকা। আজ এক দেড় কেজি ইলিশ তো ১২০০ থেকে ১৫০০-২০০০। তবে এই ইলিশ উৎসব একেবারে শেষ নয়, আগামী দিনের সুযোগ পেলেই খুদে পাড়ুয়াদের পাতে আরো সুস্বাদু খাবার তুলে দেবো বলে জানিয়েছেন তিলক বাবু।পাশাপাশি তিনি আরও জানান, এদিন ৪০৫ জন ছাত্রছাত্রী স্কুলে এসেছিল। ফলতা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় পঠনপাঠনের সাথে সাথে মধ্যাহ্ন ভোজে ‘ইলিশ উৎসব’  উপস্থিত ছিলেন ফলতা ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি সঞ্চিতা মন্ডল , ফলতা পঞ্চায়েতের প্রধান শর্বরী হালদার সর্দার, ফলতা   পশ্চিম চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক,  ফলতা পশ্চিম চক্রের  সভ্যগণ ,গুণীজন এছাড়াও এলাকার বিশিষ্ট ব্যাক্তিবর্গরাও। 

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন:- ৯১৫৩০৪৩৩৮০

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *