জয়নগরে বেআইনি অস্ত্র তৈরীর কারখানায় পুলিশের অভিযান- অন্য দিকে মুর্শিদাবাদের রেজিনগরে অস্ত্র সহ গ্রেপ্তার ৩

Uncategorized

বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- জয়নগরের ভাড়া বাড়িতে অস্ত্র তৈরি কারখানায় হানা দিয়ে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করল পুলিশ। সোমবার রাতে দক্ষিণ ২৪ সনের জয়নগরের মজিলপুরের ৬ নম্বর ওয়ার্ডেরএকটি নির্মীয়ন বাড়িতেই চলছিল অস্ত্র তৈরি কাজ কারবার। গোপন সূত্রে খবর পেয়ে বারইপুর পুলিশ জেলার এসডিপিও অভিষেক রঞ্জনের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী আচমকায়ে হানা দেয়। উদ্ধার প্রচুর অস্ত্র,  ঘটনায় গ্রেপ্তার দুইজন।
জানা গেছে,  ওই নির্মাণ বাড়ি ভাড়া নিয়ে আগ্নেয়াস্ত্র তৈরির বিশাল সরঞ্জাম জড়ো করে। গোপন সূত্রে পুলিশ খবর পেয়ে আচমকাই ওই বাড়িতে হানা দেয় পুলিশ। ওই বাড়ি থেকে উদ্ধার হয় ওয়েডলিং মেশিন,প্রায় দু কেজি গান পাউডার,এক নালা বন্দুক তৈরীর বিভিন্ন যন্ত্রাংশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে,যখন ওই বাড়িতে অস্ত্র তৈরীর কাজ কারবার চলছিল একে বারে নিখুঁত গোপন সূত্র মারফত খবর পেয়েই হানা দেওয়ায়,  পুলিশ দেখে পালানোর চেষ্টা করে অভিযুক্তরা কিন্তু তার আগেই ওই বাড়ির চারিদিকে পুলিশ ঘিরে রেখেছিল। ফলে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে পালাতে পারেনি। এই ঘটনা গ্রেপ্তার করা হয় দুই অভিযুক্তকে। এদের একজনের নাম ফিরোজ গাজী। পুরনো একটি খুনের মামলায় অভিযুক্ত ছিল বলে জানিয়ে দিয়েছে। অন্যজন ভাবেন পাল দুষ্কৃতী কার্যকলাপের সঙ্গে যুক্ত বলে জানতে পেরেছে। ফলে স্বাভাবিকভাবে তবে অন্য কোন বড় পাচার চক্র যুক্ত আছে কিনা সে বিষয় গুলোর খতিয়ে দেখছেন অভিজ্ঞতা তদন্তকারীরা।

অন্যদিকে মুর্শিদাবাদ জেলায় রেজিনগরে সোমবার গভীর রাতে  গোপন সূত্রে খবর পেয়ে রেজিনগর  থানার পুলিশ অভিযান চালিয়ে ভাগীরথী বাঁধের কাছে রামপাড়া মাঙ্গনপাড়া হাই স্কুলের খুব কাছেই  তিন যুবককে গ্রেফতার করে । গোপন সূত্রে পুলিশের কাছে খবর আসে, ৮দুষ্কৃতী সেখানে জড়ো হয়েছে। একটি বাড়িতে ডাকাতি করার উদ্দেশ্যে।  সূত্র মারফত খবর পেয়েই ঘটনাস্থলে গিয়ে তাদেরকে তাড়া করলে। বাকি প্রায়৫ জন মোটরসাইকেল নিয়ে চম্পট দেয়। তবে এক্ষেত্রে তিনজন দুস্কৃতীকে হাতেনাতে সশস্ত্র অবস্থায় ধরে  রেজিনগর থানার পুলিশ। এই ঘটনা গ্রেপ্তার করা হয় কিশলয় বসু,  মোশারফ শেখ,  ও উৎপল হালদার । পুলিশের দাবি তাদের কাছ থেকে দুটি দেশি পিস্তল এক  রাউন্ড গুলি বাজেয়াপ্ত করা হয়। আটক করা হয়েছে একটি মোটর বাইক।বাকি পলাতকদের জোর খোঁজ শুরু হয়েছে। ধৃতদের বিরুদ্ধে রেজিনগর থানায় নির্দিষ্ট মামলার রুজু হয়েছে। বেলডাঙ্গার এসডি পিও উত্তম গড়াই সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ধৃতদের পুরনো অপরাধের রেকর্ড আছে কিনা সে বিষয়গুলো খতিয়ে দেখছে।পাশাপাশি আরও জানা গেছে রবিবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে সাগর পাড়া থানার পুলিশ দেবীপুর মাঠ এলাকায় হানা দেয়। তাদের এই আচমকা অভিযানে ধরা পড়ে সাতভাই পাড়া গ্রামের দুই ব্যক্তি এরা হলেন ইমদাদুল শেখ ৩১ ও থান্ডু শেখ ওরফে টান্টু  ৪৬। পুলিশ সূত্রে জানা গিয়েছে,  ইমদাদুলের কাছ থেকে উদ্ধার হয়েছে কাঠের বাট ও লোহার নল- ফায়ারিং। পিন যুক্ত দেশী  এক পাইপ গান।যার দৈর্ঘ্য প্রায় ১০ ইঞ্চি। টান্টু শেখ এর কাছ থেকে উদ্ধার হয় দুটি দেশি কার্তুজ। বৈধ কোন লাইসেন্স তারা দেখাতে পারিনি। ঘটনার পর অস্ত্র ও কার্তুজ বাজেয়াপ্ত করে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের বহরমপুর আদালতে তোলা হলে পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়। তবে তন্তকারীদের অনুমান এদেরকে টানা জিজ্ঞাসাবাদ করে এলাকায় আরো অস্ত চক্রের হদিস মিলতে পারে।

 ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন:- ৯১৫৩০৪৩৩৮০

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *