পুজো পন্ড করতে ধেয়ে আসছে ‘অসুর নিম্নচাপ’, বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর

রাজ্য

বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- পুজোর প্রস্তুতি একেবারে শেষ মুহূর্তে দুর্যোগ যেন কোন ভাবেই পিছু ছাড়ছে না।আবহাওয়া দপ্তরের দেওয়া মন খারাপ করা খবর, নিম্নচাপের প্রভাবে ভারী বৃষ্টি শুরু হবে কোলকাতায়। মঙ্গলবার পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ,বাঁকুড়াতে অতীত ভারী-বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। কোলকাতা ,হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাতে ভারী বৃষ্টির সম্ভাবনা। ২৫ সেপ্টেম্বর অর্থাৎ বৃহস্পতিবার চতুর্থীতে আরো একটি নিম্নচাপ দানা বাঁধবে বলে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস।
এ বিষয়ে আবহাওয়া দপ্তরের আঞ্চলিক অধিকর্তা  হাবিবুর রহমান বিশ্বাস সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বর্তমান নিম্নচাপটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উত্তর উড়িষ্যা ও উত্তর পশ্চিমবঙ্গ বঙ্গোপসাগরে এলাকাতে  অবস্থান করছে। আগামী ২৪ ঘন্টায় নিম্নচাপটি এই এলাকাতেই অবস্থান করবে। তারপর দুর্বল হবে। তার জেরে উপকূলবর্তী জেলায় অতি ভারী বৃষ্টি ও কোলকাতায় ভারী বৃষ্টি হবে। আগামীকাল পূর্ব- পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া ও ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। 

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন:- ৯১৫৩০৪৩৩৮০

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *