
প্রতীকী ছবি—
বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- চায়ের দোকানের বেঞ্চে বসেছিলেন।ঠিক সে সময় হঠাৎ এলাকায় লোডশেডিং করে দিয়ে এক ব্যক্তিকে গুলি করে খুনের চেষ্টার অভিযোগ উঠল। আহত ওই ব্যক্তির নাম সেলিম খাঁ। তাঁর বাম কাঁধে গুলি লেগেছে। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে বারুইপুর পুলিশ জেলার কুলতলির জালা বেড়িয়া এক নম্বর পঞ্চায়েত এলাকার বৃন্দাবনের খেয়াঘাট এলাকায়। ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।
গুলিবিদ্ধ সেলিম খাঁ’র পরিবারের অভিযোগ দুস্কৃতিরা পালিয়ে যাওয়ার সময় বোমাবাজি করতে করতে যায়। ফলে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়ায়।
এদিকে এই ঘটনার পরই জালাবেড়িয়া ১ নম্বর পঞ্চায়েতের তৃণমূল প্রধান অসীম হালদার সংবাদমাধ্যমে দাবি করেছেন, ‘সেলিম খাঁ তৃণমূল দলের সক্রিয় কর্মী। কারা এই কাজ করলো পুলিশ তদন্ত করে দেখুক’।
ইতিমধ্যে ঘটনা তদন্ত শুরু করেছে কুলতলি থানার পুলিশ। আহত সেলিম খাঁ পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে। প্রথমে জয়নগর গ্রামীণ হাসপাতাল নিয়ে যান।পরে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কোলকাতার একটি সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে । ঘটনার পর এলাকায় উত্তেজনা থাকায় ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে।
ঘটনার তদন্তে নেমে পুলিশ আক্রান্ত ব্যাক্তির বয়ান রেকর্ড করেছে।পাশাপাশ ঘটনাস্থলে প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে ঘটনার বিবরন জানার চেষ্টা করছে।এই আক্রমণ কি ব্যাক্তিগত শত্রুতার জেরে না রাজনৈতিক কোন কারনে সে বিষয় গুলি খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন:-৯১৫৩০৪৩৩৮০
