
তোতন দাস, বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- দিল্লি বিস্ফোরণের ঘটনায় দেশ জুড়ে এখন শুধু আতঙ্কের ছায়া। আর এমন পরিস্থিতে তৎপরতা শুরু করল কোলকাতা পুলিশ। দিল্লিতে বিস্ফোরণের পর নাশকতার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইতিমধ্যে কোলকাতা নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা ও আপৎকালীন সতর্কতা জারি করতে লালবাজারের পুলিশের শীর্ষ অধিকারীদের নিয়ে জরুটি বৈঠক করেন নগর পাল।অন্যদিকে তৎপর পশ্চিমবঙ্গ পুলিশও জল সীমানা নিরাপত্তায় থাকা কোস্ট গার্ড।ভারত বাংলাদেশ জলসীমানায় স্পীড বোর্ড নিয়ে চলছে জোর টহলদারি।পাশাপাশি সমুদ্রে মাছ ধরতে যাওয়া ট্রলার ও মৎস্যজীবিদের পরিচয়পত্র যাচাইয়ের কাজ শুরু হয়েছে। জলসীমানায় বাডানো হয়েছে ব্যাপক নিরাপত্তা।সেই সাথে সন্দেহজনক জলযান এবং সন্দেহজনক ব্যক্তিকে দেখলেই স্থানীয় থানায়,কোস্টগার্ড এছাড়া মৎস্যজীবি অ্যাসোসিয়েশনে খবর দিতে বলা হয়েছে মৎস্যজীবিদের।

এদিকে দক্ষিণ২৪পরগণা জেলায় সুন্দরবনের জলসীমা প্রায় ১০৫কিলোমিটার।এই দীর্ঘ জলসীমানা ও বনভূমি দিয়ে অনুপ্রবেশ রুখতে তৎপর বিএসএফ।ভাসমান আউটপোস্ট থেকে চলছে নজরদারি।সেই সাথে বঙ্গোপসাগরের অংশে উপকূলরক্ষী বাহিনী জোর নজরদারি শুরু করেছে।এছাড়াও উপকূলবর্তী এলাকার ফেরিঘাট থেকে স্থল পথে চলছে নাকা তল্লাশি।এই আন্তর্জাতিক জলপথ দিয়ে বাংলাদেশী বার্জ,বিদেশি জাহাজ গুলির উপর চলছে বাড়তি নজরদারি।

সুন্দরবনের সমস্ত উপকূল থানাকে সতর্ক করা হয়েছ।শুরু হয়েছে দক্ষিণ২৪পরগণার ফেজারগঞ্জ,নামখানা থানা এফআইবি দিয়ে মোহনা,স্থানীয় ফেরিঘাট এছাড়াও সমুদ্রপথে চলছে জোর নজরদারি।নামখানে রেল স্টেশনের প্রবেশ এবং প্রস্থানে চলছে তল্লাশি।

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন:- ৯১৫৩০৪৩৩৮০
