
বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- আইনজীবীর চেম্বার থেকে উদ্ধার হল আইনের ছাত্রীর ঝুলন্ত দেহ। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার জেলার কাকদ্বীপ থানার প্রতাপাদিত্য গ্রাম পঞ্চায়েতের গান্ধীনগর এলাকায়। মৃতার নাম সোনিয়া হালদার (২১)। খবর পাওয়ার পর পুলিশ মৃতদের একটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে। ইতিমধ্যে এটি অস্বাভাবিক মৃত্যু মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।
পরিবার সূত্রে জানা গেছে,আইন কলেজের প্রথম বর্ষের ছাত্রী সোনিয়া হালদার প্রতিদিন প্র্যাক্টিসের জন্য কাকদ্বীপের আইনজীবি শেখ মনোয়ার আলমের চেম্বারে যেতেন।বুধবার সকালে প্রতিদিনের মতো বাড়ি থেকে বেড়িয়ে ছিলেন তিনি।সন্ধ্যায় পরিবারের সদস্যরা জানতে পারেন,ওই আইনজীবির চেম্বার থেকে ঝুলন্ত অবস্থায় সোনিয়ার দেহ উদ্ধার করা হয়েছে।খবর পেয়ে ঘটনাস্থলে আসেন মৃতার পরিবারের লোকজন। পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কাকদ্বীপ হাসপাতালের পুলিশমর্গে পাঠায়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে,ঘটনাস্থল থেকে একটি ব্যাক উদ্ধার হয়েছে। যার ভিতর থেকে পাওয়া গেছে একটি চিঠি। তরুণীর পরিবারের দাবি, ওই চিঠির লেখা থেকে স্পষ্ট হয়ে যায়। সোনিয়া ও আইনজীবীর মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। পরিবারের সদস্যদের অভিযোগ, এই সম্পর্কের জটিলতার কারণে সোনিয়ার চরম পদক্ষেপ ।বিচার পরিবারের পক্ষ থেকে ইতিমধ্যে শেখ মানোয়ার আলমের নামে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
পুলিশের পক্ষ থেকে সংবাদ মাধ্যমকে জানানো হয়েছে, ময়না তদন্তে রিপোর্ট সামনে এলেই মৃত্যুর কারণ স্পষ্ট হবে। তবে ঘটনার পর থেকেই পলতক অভিযুক্ত আইনজীবী। তার খোঁজ চালাছে পুলিশ।

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন:- ৯১৫৩০৪৩৩৮০
