ভাড়া বাড়ি থেকে প্রচুর পাসপোর্ট উদ্ধার !বারুইপুরে ধৃত ২

রাজ্য

বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- বারুইপুরের ভাড়া বাড়ি থেকে বুধবার রাতে বেশ কিছু পাসপোর্ট সহ দুজনকে গ্রেফতার করল বারুইপুর থানা পুলিশ। উদ্ধার হওয়া পাসপোর্ট এর মধ্যে এর  নদীয়া জেলার বাসিন্দা সেই সঙ্গে বিহার,ওড়িশার বাসিন্দাদের পাসপোর্ট রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। তবে কিভাবে বিপুল সংখ্যায় পাসপোর্ট তাদের কাছে কিভাবে এলো সে বিষয় নিয়ে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ। পাসপোর্ট গুলি জাল কিনা সে বিষয়েও ক্ষতি দেখছে অভিজ্ঞ তদন্তকারীরা। তদন্তকারীদের অনুমান বিদেশে চাকরি টোপ দিয়ে লোকজনের  পাসপোর্ট জমা রাখত তারা ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বারুইপুরের খাসমল্লিক এলাকায় বেশ কিছু দিন ধরে একটি বাড়ি ভাড়া নিয়ে থাকছিল ধৃতর। এর নাম মেহবুব মোল্লা ওরফে রাজ ও প্রীতম বসু। মেহবুবের  বাড়ি মগরাহাটে আর প্রীতমের বাড়ি দক্ষিণ২৪পরগণার নরেন্দ্রপুর থানা এলাকায়। প্রীতম কর্মসূত্রে মুম্বাই থাকতে বলে জানতে পেরেছি পুলিশ।

 প্রায় ৭-৮ মাস ধরে ওই এলাকায় একটি বাড়ি ভাড়া নিয়েছিল ওরা। বুধবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ ওই ভাড়া বাড়িতে অভিযান চালায় বারুইপুর থানার পুলিশ।এর পর তাদের আটক করে। ইতিমধ্যে ঘটনা তদন্ত শুরু করেছে বারইপুর থানার পুলিশ।  বৃহস্পতিবার ধৃতদের দুজনকে বারুইপুর মহকুমা আদালতে  পেশ করা হয়।

প্রাথমিক ভাবে পুলিশ জানতে পেরেছে,ধৃতরা বিদেশে কাজের টোপ দিয়ে বহু মানুষের কাছ থেকে পাসপোর্ট জমা নিত।চাকরি দেওয়া তো দূরের কথা । পরে তাদের কাছ থেকে পাসপোর্ট ফিরিয়ে দিতে চাপ দিয়ে টাকা আদায় করত বলে পুলিশের কাছে এমন অভিযোগ জমা পড়েছিল।ধৃতদের পুলিশ হেপাজতে নিয়ে আরও জিজ্ঞাসাবাদ চালাতে চাইছেন অভিজ্ঞ তদন্তকারীরা।   

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন:- ৯১৫৩০৪৩৩৮০

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *