গঙ্গাসাগর মেলা২০২৬- প্রস্তুতি দেখতে সাগরদ্বীপে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

রাজ্য

রমেশ রায়,বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- বছর শুরুতেই মেগা সফরে গঙ্গাসাগরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামীকাল ৫ জানুয়ারি তাঁর এই সফরকে কেন্দ্র করে এখন সাজ সাজ রব দক্ষিণ ২৪ পরগনার সাগরদ্বীপে। মুখ্যমন্ত্রী হেলিকপ্টারে করে যে মাঠে নামবেন, সেই হেলিপ্যাড ময়দান বর্তমানে রীতিমতো যুদ্ধকালীন তৎপরতায় সংস্কার করা হচ্ছে।জানা গেছে,প্রতিবারের মত এবারও গঙ্গাসাগর মেলার প্রশাসনিক প্রস্তুতি খতিয়ে দেখবেন। দক্ষিণ২৪পরগণার জেলা প্রশাসনের সঙ্গে প্রস্তুতি বৈঠক করার কথা রয়েছে তাঁর।পাশাপাশি একাধিক উন্নয়ণ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী।

 ​প্রশাসন সূত্রে খবর, ইতিমধ্যে গঙ্গাসাগরের হেলিপ্যাড গ্রাউন্ডের রানওয়ে মেরামত থেকে শুরু করে, চারিদিকের নিরাপত্তা বেষ্টনী তৈরির কাজ চলছে পুরোদমে। ফাটল ধরা জায়গাগুলি সিমেন্ট দিয়ে ভরাট করা হচ্ছে এবং নতুন করে ঘাস ও মাটি ফেলে মাঠ সমান করা হচ্ছে। এমনকি হেলিপ্যাড মার্কিং এবং সংলগ্ন এলাকা নতুন করে রঙ করার কাজও শুরু হয়েছে। মুখ্যমন্ত্রীর সফরকে কেন্দ্র করে যাতে বিন্দুমাত্র ত্রুটি না থাকে, সেদিকে কড়া নজর রাখছেন জেলাশাসক অরবিন্দু কুমার মিনা এবং সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা।

প্রসঙ্গত,গত১৫ ডিসেম্বর নবান্নে প্রশাসনিক বৈঠকে গঙ্গাসাগর মেলায় সমস্ত ধরনের ‘ভি আই পি সংস্কৃতি’বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।সেই নির্দেশ মেনে ‘ভি আই পি সংস্কৃতি’ যাতে সমস্যা তৈরি করতে না পারে সেই বিষয় সতর্কতা অবলম্বন করছে রাজ্য প্রশাসন।

আগামীকাল ৫ই জানুয়ারী গঙ্গাসাগর মেলা ২০২৬ এর প্রস্তুতি খতিয়ে দেখার পাশাপাশি এদিন জেলা প্রশাসনের কর্তাদের সঙ্গে বৈঠকও করবেন।একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর।৬ই জানুয়ারি কোলকাতায় ফেরার কথা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের।   

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন:- ৯১৫৩০৪৩৩৮০

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *