
রমেশ রায়,বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- মকর সংক্রান্তিতে গঙ্গাসাগরে মানুষের ঢল নেমেছিল। আজ শাহি স্নান ।কনকনে ঠান্ডা কে উপেক্ষা করে ভোর রাত থেকেই কয়েক লক্ষ পুণ্যার্থী স্নান সেরে কপিল মুনির মন্দিরে পুজো দিয়ে, বহু ধর্মপ্রান মানুষজন বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। এদিকে এবার প্রথমবার গঙ্গাসাগর উপস্থিত হয়েছেন তৃতীয় লিঙ্গের সাধুরা। বৃহস্পতিবার সাগরে শাহি স্নানের আগে তাঁদের দেখতে উৎসাহী মানুষজনের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো।
এবিষয় গঙ্গাসাগরে আগর তৃতীয় লিঙ্গের সাধুরা তাঁরা জানান,বেনারস আখড়া থেকে গঙ্গাসাগরে এসেছেন ।“গঙ্গাসাগারে প্রথমবার এসেছেন । তাঁদের জন্য আখড়ার ব্যবস্থাও করা হয়েছে। যদিও তাঁদের জন্য কোন সিকিউরিটি না থাকার জন্য কিছুটা আক্ষেপের সঙ্গে অভিযোগ।পাশাপাশি তাঁরা আরও জানান, ‘আমাদের সিকিউরিটি বাউন্সার দরকার নেই, আমরা মানুষের পাশে থাকতে চাই।সাধু তো সমাজের জন্য বাঁচে আর কি দরকার। প্রশাসন আমাদের কোনপ্রকার সাহায্য করেনি। তবে আগামীদিনে নিশ্চয়ই করবেন। এখানে আবারও আসব। স্নান করব’।

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন:- ৯১৫৩০৪৩৩৮০
