পুণ্যের পরশপাথরের খোঁজে গঙ্গাসাগর সঙ্গমে অসীম জলরাশিতে

Uncategorized

হিমাদ্রিশেখরমণ্ডল, বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- পৌষ মাসের শেষ দিন ও মাঘের প্রথম দিনের অপূর্ব সন্ধিক্ষণে শুভ যোগে যেন এক ভক্তির স্নান পর্ব। সারা বছর ভক্তদের স্নানের ভিড় থাকলেও বছরের এই সময়ে মকর সংক্রান্তির মহেন্দ্রক্ষণে ডুব দিয়ে পুণ্যলাভের আশায় যে জনজোয়ার হিন্দুদের কাছে তা কিন্তু যাঁরা চাক্ষুষ করেননি, তাঁরা অনুমান পারবেন না। কি প্রগাঢ় ভক্তি নিয়ে এই কনকনে বরফগলা জলে, তার উপরে হিমেল বাতাসকে সহ্য করে “গঙ্গা মাঈ কী জয় — কপিল মুনি কী জয়” ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত করে মনের আনন্দে ভক্তির বহিঃপ্রকাশের এক অপূর্ব চিত্র এই মকর সংক্রান্তির স্নানে। সমস্ত কষ্টকে ভুলে, প্রচণ্ড শীতকে উপেক্ষা করে এই ভক্তিপূর্ণ স্নান পর্বই হল গঙ্গাসাগর মেলার মূল আকর্ষণ। কেননা, মকর সংক্রান্তির স্নান তারপর কপিলমুনির মন্দিরে পুজো দেওয়া এই মেলার মূল উদ্দেশ্য। যে স্নানে এক ডুবেই মোক্ষলাভ। আর সেই জন্য লখ লখ পুণ্যার্থী এই হাড়কাঁপানো ঠান্ডা উপেক্ষা করে গঙ্গাসাগর সঙ্গমে অসীম জলরাশিতে ডুব দিলেন।
        গঙ্গাসাগরে ডুব দিলে সব পাপ ধুয়ে গিয়ে পুণ্য হয়, এই বিশ্বাস  চলে আসছে যুগ যুগ ধরে। সাংখ্য দর্শন প্রণেতা কপিল মুনির মন্দিরকে ঘিরে আছে নানা ইতিহাস। এ ইতিহাস সবাইয়ের জানা, তার পুনরাবৃত্তির কোনো প্রয়োজন নেই। কপিল মুনির সাধনভূমি এই সাগর দ্বীপ দক্ষিণ ২৪ পরগনা তথা সুন্দরবনের একেবারে প্রান্তিক দ্বীপ এই জন্যেই বিখ্যাত। কেননা, কোন আদি অতীত থেকে এই দ্বীপের ইতিহাস আজও প্রবহমান।
          আজও যোগাযোগের ব্যাপক উন্নতির সাথে সাথে বিভিন্ন প্রযুক্তির ব্যবহারে সমৃদ্ধ হয়ে সাগর মেলার যে আমূল পরিবর্তন ঘটেছে এবং ফলস্বরূপ মেলায় আগত তীর্থযাত্রীদের সংখ্যাও ক্রমান্বয়ে বেড়ে চলেছে, লক্ষাধিক মানুষ অনায়াসে গঙ্গাসাগর তীর্থে সাগর সঙ্গমে মকর সংক্রান্তির দিন স্নান পর্ব সেরে দিনের দিনই ফিরে যেতে পারছেন। তাই সাগর আজ আর দুর্গম নয়, সাগর সেই পুরনো মিথ ‘সব তীর্থ এক বার গঙ্গাসাগর বার বার’ সেই মিথকে ভেঙে এখন ” সব তীর্থ একবার, গঙ্গাসাগর বার বার ” হয়ে গিয়েছে। পুণ্যের আশায় মকর সংক্রান্তির পুণ্যস্নান এর পর মাঘি স্নানও করবেন লক্ষ লক্ষ পুণ্যার্থী। এখনো পর্যন্ত যা অবস্থা তাতে এবার গঙ্গাসাগরে পুণ্যার্থীদের ভিড় অতীতের সব রেকর্ড ভেঙে দেবে।যদিও আজ ১৭ই জানুয়ারি সরকারি ভাবে শেষ হচ্ছে গঙ্গাসাগর মেলা ২০২৬।

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন:- ৯১৫৩০৪৩৩৮০

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *